• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক পরিচয়ে ডিসি অফিসে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, আটক ২ বাকস্বাধীনতা-মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে নিতে সরকার সচেষ্ট স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে জবির বাসে সিট দখল ও র‍্যাগিং বন্ধে প্রশাসনের নির্দেশ ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ! রাতে ত্বকে বেশি চুলকানি হয় কেন? যুদ্ধজাহাজে ধাক্কা, এবার ভারতীয় দূতকে তলব করল পাকিস্তান জয় জানালেন ‘বিষয়টা অতি ভয়ংকর দিকে যাচ্ছে’, কী হয়েছে অভিনেতার? অভিষেকের ৩০ বলে সেঞ্চুরি, ভারতের রেকর্ডের ম্যাচে পুঁজি ২২১ রানের ১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমা

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে

প্রবাস পোস্ট, ডেস্ক / ০ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজার : বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক জাতীয় সেমিনার-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসের শ্রমবাজারসহ কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না। ফ্যাসিস্ট আমলের সিন্ডিকেট এখনও বহাল রয়েছে। সরকার এসব সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জনগণকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা এই সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব।

তিনি বলেন, সুস্থ শ্রমবাজারের পরিবেশের সমস্যাটি শুধু মালয়েশিয়াকে ঘিরে নয়, দুনিয়ার বিভিন্ন জায়গায় এবং বিশেষ করে এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এটি বেশি হচ্ছে। বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে, বাংলাদেশের বৈধ ভিসাধারী ব্যক্তিরা দুবাই বা আবুধাবি বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কোনো কারণ না জানিয়ে তাদের ফেরত পাঠানো হচ্ছে। তাদের বলা হচ্ছে ভিসা অকার্যকর। একটি দেশের নাগরিকরা এভাবে অপমানিত হয়ে ফিরে আসবেন— এটা শুধু তাদের চাকরির অধিকার ক্ষুণ্ন করা নয়, বরং একটি দেশকে অপমান করার শামিল।

তিনি বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, সরকার কি বসে বসে শুধু সংখ্যা গুনবে, নাকি সমস্যার সমাধান করবে? সপ্তাহের পর সপ্তাহ গড়িয়ে গেলেও এর কোনো সমাধান হচ্ছে না। প্রবাসীদের শুধু ‘রেমিটেন্স যোদ্ধা’ বললে তাদের প্রতি জাতির দায়িত্ব শেষ হয় না; বরং তাদের অধিকার নিশ্চিত করা না হলে এ ধরনের সম্বোধন উপহাসের সমান।

তিনি আরও বলেন, একজন নাগরিক দেশে থাকুক কিংবা প্রবাসে, তিনি ভোটার হলে তার ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার কোনো উদ্যোগ নেওয়া হলে তা জুলুম ও অবিচার হবে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এখন আমরা শুনছি স্থানীয় সরকার নির্বাচনে তাদের (প্রবাসী) ভোট মাইনাস করার চিন্তা করা হচ্ছে। এটা যদি হয় তাদের ওপর জুলুম ও অবিচার করা হবে। আমরা এটা মানব না।’

তিনি বলেন, ‘এখন তারা প্রবাসে, এটা তাদের দোষ নয়। তারা যেখানেই থাকুক, তাদের ভোট দেওয়া নিশ্চিত করতে হবে। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।’

জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে জামায়াতের আমির বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা ফিরে না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

তিনি বলেন, ‘আমরা সরকারি দল, বিরোধী দল— আর কোনো বিজয় চাই না। আমরা বিজয় চাই জনগণের।’

জামায়াত আমির বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের সাত দফা দাবি রয়েছে। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে যাবে না।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
17 September 2026

১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমা

www.hostbuybd.com
https://slotbet.online/
17 September 2026

১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমা

www.hostbuybd.com