• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Headline
পরিকল্পিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে গাজীপুর মহানগর মেট্রো থানা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি-ভিডিও ধারণের অভিযোগে এক ছাত্র আটক গাজীপুরের কালীগঞ্জে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৩ রাতে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের জলঢাকায় শ্যাম্পুর প্যাকেট নিয়ে সংঘর্ষ, আইসিইউতে থাকা মকবুলের মৃত্যু; আসামি গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ জ্বালানির দাম বৃদ্ধিতে পোশাকশিল্পে বাড়ল টিকে থাকার চাপ! শাওমি ১৮ প্রো ম্যাক্সে দুটি ২০০ পিক্সেলের ক্যামেরা, বাংলাদেশে কবে পাওয়া যাবে আক্কেল দাঁত কেন এত দেরিতে ওঠে, ব্যথা হওয়ার কারণ জানুন কুয়েতে বাংলাদেশি যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা ও ৬,২১১ এক্সট্যাসি ট্যাবলেট জব্দ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

প্রবাস পোস্ট, ডেস্ক / ১০ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সংকট মোকাবিলায় জনগণের ওপর নতুন বোঝা চাপানোর পরিবর্তে ব্যয় পুনর্বিন্যাস করে বিকল্প সমাধান খুঁজতে হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, সরকারের নজিরবিহীন অদক্ষতা ও অব্যবস্থাপনার খেসারত আবারও দিতে হচ্ছে দেশের ১৮ কোটি মানুষকে। সংকট মোকাবিলায় কার্যকর ও সৃজনশীল বিকল্প খুঁজে বের করার পরিবর্তে সরাসরি জনগণের ওপর অসহনীয় বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, সরকার ক্ষমতায় আসার পর মাত্র কয়েক মাসের মধ্যেই এ নিয়ে তৃতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।

এনসিপি আহ্বায়ক লেখেন, জ্বালানির মূল্যবৃদ্ধির পেছনে সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয়সহ নানা যুক্তি দেখাচ্ছে। সরকারের দাবি, সাম্প্রতিক কয়েক মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, জ্বালানি তেল আমদানিতে সরকার ৩২ শতাংশ পর্যন্ত বিভিন্ন ধরনের কর ও শুল্ক আদায় করছে।

তিনি প্রশ্ন করে বলেন, বর্তমান সংকটের সময়ে নাগরিকদের ওপর চাপ কমাতে অন্তত সাময়িকভাবে এসব কর ও শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হলো না কেন?

বিরোধীদলীয় চিফ হুইপ আরও লেখেন, সরকার জ্বালানির দাম বাড়িয়ে বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা সাশ্রয় করতে চাইছে। অথচ নতুন পে স্কেল বাস্তবায়নে চলতি অর্থবছরে অতিরিক্ত ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আন্তর্জাতিক অর্থনৈতিক অস্থিরতা এবং দেশের অর্থনীতির ওপর বাড়তে থাকা চাপের মধ্যেই নতুন পে স্কেল বাস্তবায়নকে কেন এত জরুরি হয়ে পড়লো? সংকট সমাধান পর্যন্ত পে স্কেল কেন স্থগিত রাখা হলো না? যুদ্ধ ও আন্তর্জাতিক সংকটের অজুহাতে জনগণের ওপর বাড়তি বোঝা চাপানো সম্ভব হলে, রাষ্ট্রের অন্যান্য ব্যয় পুনর্বিন্যাস করে জনগণকে কিছুটা স্বস্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে না কেন?জনগণের ওপর চাপিয়ে দেওয়া জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যানের কথা জানিয়ে তিনি বলেন, অবিলম্বে এই অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
22 September 2026

কুয়েতে বাংলাদেশি যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা ও ৬,২১১ এক্সট্যাসি ট্যাবলেট জব্দ

www.hostbuybd.com
https://slotbet.online/
22 September 2026

কুয়েতে বাংলাদেশি যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা ও ৬,২১১ এক্সট্যাসি ট্যাবলেট জব্দ

www.hostbuybd.com