• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ৫৮৫ শ্রমিককে লে-অফ, মহাসড়ক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক নাটোরে ভুট্টা ও সাবুদানায় তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বামীর আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি দূতাবাসের জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল অক্টোবর-নভেম্বরে জ্বর হলে অবহেলা নয়, ডেঙ্গু-ম্যালেরিয়াসহ যে ৫ রোগের ঝুঁকি এআইয়ের প্রভাবে নতুন স্নাতকদের চাকরির সুযোগ কমছে, দ্রুত পদক্ষেপের আহ্বান সিঙ্গাপুরের প্রেসিডেন্টের পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ ও সাড়ে ১২ কেজি রুপা গাজীপুর টঙ্গীতে তুরাগের খালে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের তেঁতুলিয়ায় ১০ কেজির অজগর উদ্ধার, ১৩ দিনের ব্যবধানে মিলল দুটি

ঢাকায় মোহামেডানের নতুন আর্জেন্টাইন কোচ সান্তিয়াগো ভারেলা

প্রবাস পোস্ট, ডেস্ক / ১৪ টাইম:
আপডেট: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নতুন মৌসুমে নতুন কোচের অধীনে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলটির আর্জেন্টাইন কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা এখন ঢাকায়। রোববার রাত তিনটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে নতুন কোচকে স্বাগত জানান মোহামেডানের পরিচালক (অ্যাডমিনিস্ট্রেশন) লোকমান হোসেন ভূঁইয়া। ক্লাবের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ঢাকায় পৌঁছানোর পরই দলের সঙ্গে কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছেন এই আর্জেন্টাইন কোচ।

সান্তিয়াগো ভারেলাকে ঘিরে মোহামেডানের সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। নতুন মৌসুমে তার অধীনে দলটি কেমন পরিকল্পনায় এগোবে, দেশি-বিদেশি ফুটবলারদের নিয়ে কীভাবে দল সাজাবেন; এসব নিয়ে কৌতূহল রয়েছে সমর্থকদের।

নতুন কোচকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিতে রোববার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে মোহামেডান। সেখানে কোচের সঙ্গে চুক্তির মেয়াদ, দলের লক্ষ্য, খেলোয়াড় নির্বাচন ও আসন্ন মৌসুমের পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাবেন ক্লাব কর্মকর্তারা।

দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান সাম্প্রতিক মৌসুমগুলোতেও শিরোপার লড়াইয়ে থাকার চেষ্টা করেছে। এবার নতুন কোচের অধীনে সেই লড়াই আরও শক্তিশালী করার লক্ষ্য সাদাকালো শিবিরের।

 

সূত্র: জাগো নিউজ২৪

Share this news as a Photo Card


আরো নিউজ

ঢাকায় মোহামেডানের নতুন আর্জেন্টাইন কোচ সান্তিয়াগো ভারেলা

27 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ঢাকায় মোহামেডানের নতুন আর্জেন্টাইন কোচ সান্তিয়াগো ভারেলা

27 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com