• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

গেইলকে ছাড়িয়ে ২০ বছর বয়সী ব্যাটারের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক / ৪২ টাইম:
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

১৩ বছর অক্ষত ছিল স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ডটি। অবশেষে ক্রিস গেইলের ১৭৫ রানের সেই রেকর্ড ভাঙলেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। মাত্র ৭৯ বলে তিনি ১৮৮ রানের ইনিংস খেলেছেন। যা পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ড।

সংক্ষিপ্ত সংস্করণে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগ সিএসএ টি২০ চ্যালেঞ্জে ওই কীর্তি গড়েছেন প্রিটোরিয়াস। ব্লুমফন্টেইনে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ১২ রানের জন্য স্বীকৃত টি-টোয়েন্টির প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হতে পারেননি তিনি। নাইটসের বিপক্ষে ৭৯ বলে ১৮৮ রানের অপরাজিত ইনিংস সাজিয়েছেন ১৫ চার ও ১৩ ছক্কায়।

Chris Gayle celebrates his 30-ball hundred, Royal Challengers Bangalore v Pune Warriors, IPL, Bangalore, April 23, 2013
১৭৫ রানের ইনিংস খেলার পথে ৩০ বলে সেঞ্চুরি করেন ক্রিস গেইল

এর আগে ২০১৩ আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ক্রিস গেইল ১৭৫ রানের ইতিহাসগড়া ইনিংস খেলেছিলেন। ৬৬ বলের ওই ইনিংসে ১৩ চার ও ১৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এরপর আরও ৯ ব্যাটার কাছাকাছি গেলেও ক্যারিবীয় কিংবদন্তির রেকর্ডটি ভাঙতে পারেননি। প্রিটোরিয়াসের ইতিহাসগড়া ইনিংস খেলার আগে গেইলকে ছাড়িয়ে যেতে অপেক্ষা করতে হয়েছে ১৩ বছর।

সিএসএ টি২০ চ্যালেঞ্জের ম্যাচটিতে টাইটান্সের ওপেনার প্রিটোরিয়াস হাফসেঞ্চুরি করেন ২৪ বলে, এরপর পরের পঞ্চাশ করতে তার লেগেছে স্রেফ ১৬ বল। অর্থাৎ, ৪০ বলেই সেঞ্চুরি পূর্ণ করেছেন ২০ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার। ৫৮ বলে তিনি পূরণ করেন ১৫০ রান। বলের (৭৯) হিসাবে পুরুষদের টি-টোয়েন্টিতে যৌথভাবে (মার্কাস স্টয়নিস ও অ্যারনে ফিঞ্চ) দীর্ঘতম ইনিংস খেলার রেকর্ডও হয়েছে প্রিটোরিয়াসের।

তার ব্যাটে চড়ে টাইটান্স নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেটে ২৬৭ রান তোলে। যা টুর্নামেন্টটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০২২ আসরে এই টাইটান্সই ৩ উইকেটে ২৭১ রান করেছিল। ওই ম্যাচে ডেওয়াল্ড ব্রেভিস করেছিলেন ১৬২ রান, যা প্রিটোরিয়াসের সর্বশেষ ইনিংসের আগপর্যন্ত সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড।

২০২৬-২৭ আসরে এটাই প্রথম ম্যাচ ছিল প্রিটোরিয়াসের, আর শুরুতেই খেললেন বিধ্বংসী ও ইতিহাসগড়া এক ইনিংস। নিজের সর্বশেষ দুই ম্যাচে বাঁ-হাতি এই ব্যাটার জিম্বাবুয়ে ও নামিবিয়ার বিপক্ষে যথাক্রমে ৯৪ ও ১০১ রান করেছিলেন। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে প্রিটোরিয়াসের সেঞ্চুরি তিনটি। তার রেকর্ডময় ইনিংসে ২৬৭ রান করার পর টাইটান্স জিতেছে ১২৪ রানের বড় ব্যবধানে। নাইটরা গুটিয়ে যায় মাত্র ১৪৩ রানে।

Share this news as a Photo Card


আরো নিউজ

গেইলকে ছাড়িয়ে ২০ বছর বয়সী ব্যাটারের বিশ্বরেকর্ড

03 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

গেইলকে ছাড়িয়ে ২০ বছর বয়সী ব্যাটারের বিশ্বরেকর্ড

03 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com