• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি গাজীপুরে ২ লাখ টাকার ফাইবার ক্যাবল চুরি, গ্রেপ্তার ৩; মিলল সিন্ডিকেটের তথ্য জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ শিশু তুহিন হত্যা: ৬ বছরেও কার্যকর হয়নি বাবা-চাচার মৃত্যুদণ্ড, বিচার শেষের অপেক্ষায় মা বারবার ব্যর্থতায় নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি কেন? বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ‘ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার’ স্বীকৃতি পেল এসএসসিএল নামাজের মধ্যে মশার রক্ত গায়ে লেগে গেলে করণীয় কী? লভ্যাংশ বিতরণে অনিয়ম ঠেকাতে কঠোর বিএসইসি, শর্ত পূরণ ছাড়া এজিএমে প্রস্তাব নয় অক্টোবরের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা রাজধানীর মন্দিরে প্রতিমার সোনার গহনা চুরি, দম্পতিসহ গ্রেফতার ৪

সংসদ নির্বাচনে কোনো হুমকি দেখছি না: আইজিপি

রিপোর্টারের নাম / ২২০ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত কোনো থ্রেট (হুমকি) দেখছি না।

কোনো তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠকে পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। পুলিশ প্রধান বলেন, সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে কথা বলেছি। নির্বাচন এলে আমরা আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে চলে আসি।

তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করি। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য আইন অনুযায়ী যে কাজ করার দরকার তাই করে থাকি। আমরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। ইসির নির্দেশনা অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেশবাসীকে উপহার দিতে পারবেন বলেও জানান তিনি। আইনশৃঙ্খলা পরিবেশ কেমন, এখন পর্যন্ত আশঙ্কাজনক কোনো খবর আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত আশঙ্কাজনক কোনো খবর নেই বা বোধও করছি না।

আইজিপি বলেন, যারা সহিংসতা করছে, গাড়িতে-ট্রেনে আগুন দিচ্ছে এদের মধ্যে অনেকে অ্যারেস্ট হচ্ছে। তবে আমরা তৎপর আছি। আমাদের তৎপর থাকার কারণে রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। বর্তমানে ৮০ শতাংশ গাড়ি রাস্তায় চলাচল করছে। প্রায় সবকিছুই স্বাভাবিক হচ্ছে।

যারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। তিনি আরো বলেন, এখন পর্যন্ত আমরা কোনো থ্রেট দেখছি না। এরপরও গোয়েন্দা সংস্থা সব জায়গায় ফিট করা আছে। তারা যে তথ্য দেবে আইনশৃঙ্খলা বাহিনী সেই আলোকে ব্যবস্থা নেবে। ভোটের দিন সামনে রেখে সব প্রস্তুতি নিতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ ও প্রস্তুত আছে বলেও জানান তিনি।

প্রকাশ্যে সিল মারা বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা জানা নেই। তবে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে সে পুলিশ সদস্য হোক বা যেই হোক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

সংসদ নির্বাচনে কোনো হুমকি দেখছি না: আইজিপি

30 November 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

সংসদ নির্বাচনে কোনো হুমকি দেখছি না: আইজিপি

30 November 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com