• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট, ১০-১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি ১৭ বছরে পা রাখল যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘বাংলা সংলাপ’ বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত ছাত্রলীগের ধর্মঘটের দিন জবিতে শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

ট্রফি জিততে চাই শুধু মুখে, কাজে প্রমাণ নেই: হৃদয়

স্পোর্টস ডেস্ক / ১২ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

এর চেয়ে বড় আত্মোপলব্ধি বোধ হয় আর হয় না! আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায়ের পর গতকাল বুধবার সংবাদ সম্মেলনে হৃদয় রাখঢাক না রেখেই বললেন, ‘আমরা বড় কোনো সিরিজ, ত্রিদেশীয় সিরিজ, এশিয়া কাপ কিংবা বিশ্বকাপে যখন খেলতে যাই, ব্যক্তিগতভাবে এবং দল হিসেবে সবাই ট্রফি জিততে চাই। কিন্তু আমরা শুধু মুখেই বলি, কাজে সেটার প্রতিফলন দেখা যায় না।’

আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১৬০ রানে অলআউট। ব্যাটারদের এই ব্যর্থতার কারণ কী? বাংলাদেশের কাছে কি আসলেই ভালো খেলোয়াড় নেই? হৃদয় বললেন, ‘একটা জায়গা নিয়ে বলতে চাচ্ছি না; কারণ, ব্যাটিং ইউনিট পুরাটাই একসঙ্গে ব্যর্থ হয়েছি। পাইপলাইনে অবশ্যই পর্যাপ্ত খেলোয়াড় আছে।’

বাংলাদেশ একটা সময় ওয়ানডে ভালো খেলতো। এখন সেটাও পারছে না। বিশেষ করে ঘরের বাইরে। সমস্যাটা কোথায়? জানতে চাইলে হৃদয় বলেন, ‘একটা-দুটো ম্যাচ বা এক-দুইটা সিরিজ দিয়ে আমি পুরো দলকে বলতে চাই না যে, দলের কী হলো! আমি বলব দল ভালো অবস্থায় আছে, কিন্তু আমরা ব্যাটিং ইউনিট বাইরে যে কয়টা ম্যাচ খেলেছি, টানা খুব বাজে ব্যাটিং করেছি। যে কারণে পুরো দলই ভুগছে।’

তারপরও আশার কথা শোনালেন হৃদয়। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে দল ভালো কিছু করবে, এমন আশা তার, ‘ঘরের মাঠে এশিয়া কাপ আমাদের জন্য বড় সুযোগ। আমাদের অবশ্যই ভালোভাবে বসে বা যেকোনোভাবে দলটাকে ভালো একটি অবস্থানে নিয়ে যেতে হবে; কারণ, এশিয়া কাপ আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মঞ্চ। আশা করি, ইনশা আল্লাহ আমরা ভালো কিছু করব।’

Share this news as a Photo Card


আরো নিউজ

ট্রফি জিততে চাই শুধু মুখে, কাজে প্রমাণ নেই: হৃদয়

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ট্রফি জিততে চাই শুধু মুখে, কাজে প্রমাণ নেই: হৃদয়

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com