• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: নিবন্ধন, ফি আদায় ও বই বিতরণে অনিয়মের অভিযোগ টঙ্গীতে ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন কারাফটকে ছেলের মরদেহ শেষবার ছুঁয়ে দেখলেন শারমিন সুলতানা দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ যেতে নারীদের জামানত ছাড়াই ৩ লাখ টাকা ঋণ দিচ্ছে প্রবাসী ব্যাংক প্রশাসন ও গণমাধ্যমে ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে: রিজভী পাঁচ দিনের জিজ্ঞাসাবাদে অসংগতি, ফের ১০ দিনের রিমান্ডে সুইডেন আসলাম সুনামগঞ্জে খাসজমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২৫ যুক্তরাষ্ট্রে উড্ডয়নের আগে দুই বিমানের সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত ডানা অস্ট্রেলিয়া সফরে নিউজিল্যান্ডের টেস্ট দলে ফিরলেন ও’রুর্ক

মালয়েশিয়ায় পৃথক অভিযানে ১৫২ বিদেশি আটক, যাচাই ১৭৪ জনের

প্রবাস ডেস্ক / ১৭ টাইম:
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে পৃথক দুটি অভিযানে ১৫২ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। ‘অপস মাহির’ ও ‘অপস কুতিপ’ নামের বিশেষ অভিযান দুটি কুচিং ও কোটা সামারাহান এলাকায় পরিচালনা করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সারাওয়াক রাজ্যের অভিবাসন বিভাগের (জেআইএম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা অভিযান চলে। এ সময় নির্মাণাধীন ভবন, শিল্পাঞ্চল ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানসহ চারটি নির্ধারিত স্থানে তল্লাশি চালানো হয়।

অভিযানে মোট ১৭৪ জন বিদেশি নাগরিকের কাগজপত্র ও বৈধতার বিষয়টি যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৫২ জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ও ১৫(১)(সি) ধারা এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ১১(৭)(এ) বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুচিং অভিবাসন বিভাগের কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা করেন। সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদেশি নাগরিকদের অবস্থান ও কর্মসংস্থানের বৈধতা যাচাইয়ের পাশাপাশি অভিবাসন আইন অমান্যের বিষয়গুলো চিহ্নিত করাই ছিল অভিযানের মূল উদ্দেশ্য।

সারাওয়াক অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশটির অভিবাসন আইন যথাযথভাবে কার্যকর এবং বিদেশি নাগরিকদের আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অভিবাসন আইন লঙ্ঘনসংক্রান্ত কোনো তথ্য বা অবৈধ কর্মকাণ্ডের সন্ধান পেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বিভাগটি।

Share this news as a Photo Card


আরো নিউজ

মালয়েশিয়ায় পৃথক অভিযানে ১৫২ বিদেশি আটক, যাচাই ১৭৪ জনের

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

মালয়েশিয়ায় পৃথক অভিযানে ১৫২ বিদেশি আটক, যাচাই ১৭৪ জনের

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com