• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: নিবন্ধন, ফি আদায় ও বই বিতরণে অনিয়মের অভিযোগ টঙ্গীতে ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন কারাফটকে ছেলের মরদেহ শেষবার ছুঁয়ে দেখলেন শারমিন সুলতানা দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ যেতে নারীদের জামানত ছাড়াই ৩ লাখ টাকা ঋণ দিচ্ছে প্রবাসী ব্যাংক প্রশাসন ও গণমাধ্যমে ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে: রিজভী পাঁচ দিনের জিজ্ঞাসাবাদে অসংগতি, ফের ১০ দিনের রিমান্ডে সুইডেন আসলাম সুনামগঞ্জে খাসজমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২৫ যুক্তরাষ্ট্রে উড্ডয়নের আগে দুই বিমানের সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত ডানা অস্ট্রেলিয়া সফরে নিউজিল্যান্ডের টেস্ট দলে ফিরলেন ও’রুর্ক

জুমার ওয়াক্ত হয়ে গেলে নামাজ না পড়ে সফরে যাওয়া কি জায়েজ?

ধর্ম ডেস্ক / ১৪ টাইম:
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

প্রশ্ন: জুমার দিন জুমার ওয়াক্ত হয়ে যাওয়ার পর জুমা না পড়ে সফরে বা দূরের যাত্রায় বের হওয়া কি নাজায়েজ?

উত্তর: জুমার দিন জুমার ওয়াক্ত হয়ে যাওয়ার পর শরিয়তসম্মত ওজর ছাড়া দূরের যাত্রায় বের হওয়া মাকরুহে তাহরিমি যদি পথে জুমার নামাজ পড়ার সুযোগ না পাওয়ার আশংকা থাকে। যেমন জুমার ওয়াক্ত হয়ে যাওয়ার পর জুমা না পড়ে এমন লঞ্চ বা ট্রেনে উঠে পড়া মাকরুহ হবে যা গন্তব্যে পৌঁছবে জুমার ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পর এবং পথে জুমা পড়ার সুযোগও পাওয়া যাবে না।

জুমার দিন জুমার সময় হওয়ার আগে এবং জুমার পরে দূরের যাত্রায় বের হওয়া মাকরুহ নয়। পথে জুমার নামাজ পড়ার সুযোগ থাকলে জুমার ওয়াক্ত হওয়ার পরও দূরের যাত্রায় বের হওয়া মাকরুহ নয়।

প্রতিদিনের জোহরের ওয়াক্তই জুমার দিন জুমার ওয়াক্ত হিসেবে গণ্য হয়। জুমার দিন দুপুরে সূর্য মাথার ওপর থেকে পশ্চিম আকাশে একটু হেলে পড়লে জুমার ওয়াক্ত শুরু হয়। জুমার ওয়াক্ত শেষ হওয়ার ব্যাপারে একাধিক মত পাওয়া যায়। ইমাম আবু হানিফার (রহ.) মাজহাব হলো, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লে কোনো বস্তুর নিজস্ব ছায়ার দ্বিগুণ হওয়া পর্যন্ত জুমার নামাজ পড়ার সময় বাকি থাকে।

মুসাফিরের ওপর জুমার দিন জুমার নামাজ আদায় করা ওয়াজিব নয়। মুসাফির সম্ভব হলে জুমা আদায় করবে, কিন্তু জুমা আদায়ের সুযোগ না পেলে জুমা ছেড়েও দিতে পারে। আল্লাহর রাসুল (সা.) বলেছেন, আল্লাহ ও পরকালের ওপর যাদের ইমান আছে, তাদের ওপর জুমা ওয়াজিব। তবে অসুস্থ, মুসাফির, নারী, শিশু ও ক্রিতদাসদের ওপর জুমা ওয়াজিব নয়। (বায়হাকি, দারাকুতনি)

মুসাফির অবস্থায় জুমা ছুটে গেলে মুসাফির ব্যক্তি একা জোহর পড়ে নেবে। কয়েকজন মুসাফিরের জুমা ছুটে গেলেও কোনো শহরে অবস্থান করা অবস্থায় জোহরের জামাত করবে না। কারণ যে এলাকায় জুমা হয়, সেখানে জোহরের জামাত করা মাকরুহে তাহরিমি। তাই মুসাফিরদের কোনো দল জুমা আদায় করতে অক্ষম হলে তারা ওই দিনের জোহর প্রত্যেকে আলাদাভাবে আদায় করবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

জুমার ওয়াক্ত হয়ে গেলে নামাজ না পড়ে সফরে যাওয়া কি জায়েজ?

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

জুমার ওয়াক্ত হয়ে গেলে নামাজ না পড়ে সফরে যাওয়া কি জায়েজ?

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com