• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: নিবন্ধন, ফি আদায় ও বই বিতরণে অনিয়মের অভিযোগ টঙ্গীতে ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন কারাফটকে ছেলের মরদেহ শেষবার ছুঁয়ে দেখলেন শারমিন সুলতানা দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ যেতে নারীদের জামানত ছাড়াই ৩ লাখ টাকা ঋণ দিচ্ছে প্রবাসী ব্যাংক প্রশাসন ও গণমাধ্যমে ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে: রিজভী পাঁচ দিনের জিজ্ঞাসাবাদে অসংগতি, ফের ১০ দিনের রিমান্ডে সুইডেন আসলাম সুনামগঞ্জে খাসজমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২৫ যুক্তরাষ্ট্রে উড্ডয়নের আগে দুই বিমানের সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত ডানা অস্ট্রেলিয়া সফরে নিউজিল্যান্ডের টেস্ট দলে ফিরলেন ও’রুর্ক

প্রশাসন ও গণমাধ্যমে ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে: রিজভী

প্রবাস পোস্ট ডেস্ক / ১৭ টাইম:
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

প্রশাসন ও গণমাধ্যমের ভেতরে ঘাপটি মেরে থাকা বিগত ফ্যাসিবাদী আমলের দোসররা বর্তমান সরকারের জনমুখী কাজগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘সন্ত্রাস, আগুন সন্ত্রাস ও রক্তপাতের মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার অত্যন্ত ধৈর্য এবং গণতন্ত্র ও মানবাধিকারের নীতিমালা অনুসরণ করে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করছে। কিন্তু সরকারের এ জনকল্যাণমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে সেভাবে প্রচার পাচ্ছে না। শুধু প্রশাসনে নয়, গণমাধ্যমেও অনেক দোসর বসে থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার জন্য বিভ্রান্তি তৈরি করছে।’

বিগত সরকারের আমলে নির্যাতন-নিপীড়ন ও আত্মগোপনে থাকার সময়েও যেসব সাংবাদিক বিএনপির বক্তব্য তুলে ধরেছিলেন, তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান রুহুল কবির রিজভী।

পোশাক খাতের শ্রমিক আন্দোলন ও দেশের রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়া-সংক্রান্ত সাম্প্রতিক আলোচনাকে ‘পরিকল্পিত অপপ্রচার’ হিসেবে আখ্যায়িত করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘শ্রমিক আন্দোলনে আমাদের এক্সপোর্ট অন্য দেশে চলে যাচ্ছে, এর তথ্য কোথায়? সরকার খুব দ্রুতগতিতে বিষয়টি সমাধান করেছে। শ্রমিকদের সঙ্গে বসে তাদের ন্যায্য পাওনা ও ন্যূনতম মজুরির বিষয়ে ব্যবস্থা নিয়েছে। এরপরও ব্যবসা-বাণিজ্য সব উঠে গেল বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সরকারের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত প্রচার।’

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘পরাজিত শক্তি ও গণতন্ত্র হত্যাকারীরা পালিয়ে যাওয়ার পরও দেশকে অস্থিতিশীল করার প্রক্রিয়া এবং হত্যার রাজনীতি থেকে সরে আসেনি।’

তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মী, নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী (ছাত্রদল কর্মী), ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের রাজু মোল্লা, নড়াইলের কালিয়ায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান এবং জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানাকে হত্যা করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তিগুলো এসব অস্থিতিশীলতার পেছনে ইন্ধন জোগাচ্ছে, যা আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে। প্রতিদিন হত্যা ও রক্তপাতের মাধ্যমে দেশকে অস্থিতিশীল হিসেবে আন্তর্জাতিক বিশ্বের কাছে চিহ্নিত করার চেষ্টা চলছে।

রুহুল কবির রিজভী বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা দুইটায় সমাবেশ শুরু হয়ে মাগরিবের আগেই শেষ হবে। দলের নেতাকর্মীরা দুপুর ১২টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হবেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

সমাবেশের নামকরণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উদ্ধৃত (মিসকোট) হয়েছে উল্লেখ করে রিজভী জানান, এটি হবে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ। ১৬ ডিসেম্বরের বিজয় জাতিকে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত করে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারকে আরও শক্তিশালী করে।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রচার সম্পাদক ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকন।

এ ছাড়া খাদ্যমন্ত্রী আফরোজা খানন রিতা, সড়ক যোগাযোগ মন্ত্রী রবিউল ইসলাম রবি, রেল যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সদস্যসচিব এসএম জাহাঙ্গীর, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন, ঢাকা-৬ আসনে সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

প্রশাসন ও গণমাধ্যমে ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে: রিজভী

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

প্রশাসন ও গণমাধ্যমে ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে: রিজভী

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com