• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ৫৮৫ শ্রমিককে লে-অফ, মহাসড়ক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক নাটোরে ভুট্টা ও সাবুদানায় তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বামীর আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি দূতাবাসের জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল অক্টোবর-নভেম্বরে জ্বর হলে অবহেলা নয়, ডেঙ্গু-ম্যালেরিয়াসহ যে ৫ রোগের ঝুঁকি এআইয়ের প্রভাবে নতুন স্নাতকদের চাকরির সুযোগ কমছে, দ্রুত পদক্ষেপের আহ্বান সিঙ্গাপুরের প্রেসিডেন্টের পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ ও সাড়ে ১২ কেজি রুপা গাজীপুর টঙ্গীতে তুরাগের খালে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের তেঁতুলিয়ায় ১০ কেজির অজগর উদ্ধার, ১৩ দিনের ব্যবধানে মিলল দুটি

বিয়ের গুঞ্জনে মুখ খুললেন পূজা চেরি, ‘মিথ্যা খবর ছড়ানো বন্ধ করুন’

বিনোদন ডেস্ক / ৪২ টাইম:
আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ঢালিউডে চিত্রনায়িকা পূজা চেরির বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা ধরনের জল্পনা-কল্পনা। সম্প্রতি শোবিজ পাড়ায় জোর গুঞ্জন ওঠে, আগামী ১৬ সেপ্টেম্বর নাকি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এসব খবরের ওপর কান না দেওয়ার অনুরোধ জানিয়ে পূজা চেরি এক বার্তায় বলেন, অনুগ্রহ করে মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। বিয়ের তারিখ ও অন্যান্য সব কিছু আমি নিজেই আগে থেকে জানিয়ে দেব।’

 

এর আগে চলতি বছরের মার্চ মাসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে এই ঢালিউড অভিনেত্রী জানান, তিনি ইতোমধ্যে ‘এনগেজড’। তবে তার জীবনসঙ্গী বিনোদন জগতের বাইরের একজন মানুষ। সে সময় বাগদানের বিষয়টি নিশ্চিত করলেও হবু বরের পরিচয় কিংবা বিয়ের নির্দিষ্ট তারিখ আড়ালেই রেখেছিলেন তিনি। এরপর গত আগস্ট মাসে হঠাৎ করেই চাউর হয়, গোপনে বিয়ের পর্ব সেরে ফেলেছেন পূজা।

সে সময়ও বিষয়টি অস্বীকার করে তিনি জানান, বিয়ে জীবনের একটি বড় সিদ্ধান্ত এবং তা গোপনে করার কোনো ইচ্ছা তার নেই। সময় হলে সবাইকে জানিয়ে উৎসবমুখর পরিবেশেই নতুন জীবন শুরু করবেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

বিয়ের গুঞ্জনে মুখ খুললেন পূজা চেরি, ‘মিথ্যা খবর ছড়ানো বন্ধ করুন’

07 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

বিয়ের গুঞ্জনে মুখ খুললেন পূজা চেরি, ‘মিথ্যা খবর ছড়ানো বন্ধ করুন’

07 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com