• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ৫৮৫ শ্রমিককে লে-অফ, মহাসড়ক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক নাটোরে ভুট্টা ও সাবুদানায় তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বামীর আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি দূতাবাসের জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল অক্টোবর-নভেম্বরে জ্বর হলে অবহেলা নয়, ডেঙ্গু-ম্যালেরিয়াসহ যে ৫ রোগের ঝুঁকি এআইয়ের প্রভাবে নতুন স্নাতকদের চাকরির সুযোগ কমছে, দ্রুত পদক্ষেপের আহ্বান সিঙ্গাপুরের প্রেসিডেন্টের পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ ও সাড়ে ১২ কেজি রুপা গাজীপুর টঙ্গীতে তুরাগের খালে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের তেঁতুলিয়ায় ১০ কেজির অজগর উদ্ধার, ১৩ দিনের ব্যবধানে মিলল দুটি

৯০ শতাংশ জয়ের সাফল্য, কেকেআরের অধিনায়ক হিসেবে রিংকুকেই ভাবছে দল?

স্পোর্টস ডেস্ক / ২৭ টাইম:
আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

আজিঙ্কা রাহানের বিদা‍য়ে সামনে এসেছে আরেকটি প্রশ্ন—কলকাতা নাইট রাইডার্সের পরের অধিনায়ক কে? রাহানে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন। ফলে আইপিএলের আগামী মৌসুমে নতুন অধিনায়ক খুঁজতেই হবে কেকেআরকে। সেই প্রশ্নে সবার থেকে এগিয়ে রিংকু সিং।

কারণ শুধু ব্যাট হাতে রান করাই নয়, এবার নেতৃত্ব দিয়েও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন রিংকু। উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে তার নেতৃত্বে মেরঠ ম্যাভেরিক্স চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার ফাইনালে ভুবনেশ্বর কুমারের লখনউ ফ্যালকন্সকে ৯৪ রানে হারিয়ে শিরোপা জিতেছে মেরঠ।

সংখ্যাটাও রিংকুর পক্ষে বেশ জোরালো। চলতি আসরে ১০ ম্যাচে মেরঠকে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৯টিতে। অর্থাৎ সাফল্যের হার ৯০ শতাংশ। আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জায়গা হয়নি তার, কিন্তু ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বের মঞ্চে রিংকু যেন ঠিকই নিজের উত্তরটা দিয়ে রাখলেন।

এই পারফরম্যান্স কেকেআর ম্যানেজমেন্টকে ভাবাতেই পারে। বড় কোনো তারকাকে অধিনায়ক করার পরিকল্পনা না থাকলে নিজেদের বহুদিনের পরিচিত মুখ রিংকুর ওপরই ভরসা রাখতে পারে শাহরুখ খানের দল।

কেকেআরের সঙ্গে রিংকুর সম্পর্কটা যে বেশ পুরোনো। আইপিএলে শুরু থেকেই কলকাতার জার্সিতে খেলছেন তিনি। দলটির হয়ে এখন পর্যন্ত ৭৩ ম্যাচে করেছেন ১ হাজার ৩৯৪ রান। তবে এই জায়গায় আসার পথটা তার জন্য মোটেও মসৃণ ছিল না।

আইপিএলের প্রথম কয়েক বছরে একাদশে নিয়মিত সুযোগই মিলত না। তবে ২০২৩ সালে গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ পাঁচ বলে টানা পাঁচ ছক্কায় ম্যাচ জেতানো সেই ইনিংস শুধু কেকেআরকে জয়ই এনে দেয়নি, রিংকুর ক্যারিয়ারকেও নিয়ে গিয়েছিল অন্য উচ্চতায়। এরপরই খুলে যায় ভারতীয় দলের দরজা।

জাতীয় দলের হয়ে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন তিনি। কিন্তু ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় কখনো দল থেকে বাদ পড়েছেন, আবার কখনো দলে থেকেও একাদশে জায়গা পাননি।তবে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বের এই সাফল্য হয়তো নতুন করে বদলে দিতে পারে তার গল্প। আজিঙ্কা রাহানের বিদায়ের পর কেকেআরের সামনে এখন নতুন অধিনায়ক বেছে নেওয়ার পালা। সেই দৌড়ে রিংকু সিংয়ের নামটা হয়তো এখন আর শুধু সম্ভাবনা নয়—বাস্তব এক বিকল্পও।

Share this news as a Photo Card


আরো নিউজ

৯০ শতাংশ জয়ের সাফল্য, কেকেআরের অধিনায়ক হিসেবে রিংকুকেই ভাবছে দল?

07 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

৯০ শতাংশ জয়ের সাফল্য, কেকেআরের অধিনায়ক হিসেবে রিংকুকেই ভাবছে দল?

07 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com