• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট, ১০-১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি ১৭ বছরে পা রাখল যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘বাংলা সংলাপ’ বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত ছাত্রলীগের ধর্মঘটের দিন জবিতে শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

প্রথমবার আমিরাতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ৯ অক্টোবর

স্পোর্টস ডেস্ক / ৮০ টাইম:
আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: বিসিবি

প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে শুরু হবে একমাত্র ম্যাচটি। এরপর একই দেশে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও অংশ নেবে বাংলাদেশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এই সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। একমাত্র টেস্ট চলবে ৯ থেকে ১৩ অক্টোবর। চার দিন পর, ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ।

আমিরাতে টেস্ট খেলার সুযোগকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এসিবির বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘প্রথমবার আমিরাতে লাল বলের ক্রিকেট খেলার অভিজ্ঞতা অর্জনের জন্য এটি আমাদের খেলোয়াড়দের দারুণ সুযোগ।’

তার মতে, আমিরাতের কন্ডিশনে ভালো খেলার অভিজ্ঞতা থাকা আফগানিস্তানের বিপক্ষে নিজেদের যাচাই করতে পারবেন বাংলাদেশের ক্রিকেটাররা। টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ আয়োজনের জন্য আফগান বোর্ডকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২১ অক্টোবর, প্রতিপক্ষ আফগানিস্তান। তিন দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৩ অক্টোবর ফাইনালে খেলবে। বাংলাদেশের দুই ম্যাচের মাঝখানে, ১৯ অক্টোবর মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। আফগানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সুখস্মৃতি আছে। ২০২৩ সালে মিরপুরে তাদের ৫৪৬ রানে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। আইসিসি তবে ২০১৯ সালে চট্টগ্রামে দুই দলের প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছিল ২২৪ রানে।

টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। প্রকাশিত সূচিতে নির্দিষ্ট স্টেডিয়াম ও ম্যাচ শুরুর সময় উল্লেখ করা হয়নি।

টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি

 তারিখ  ম্যাচ  প্রতিযোগিতা
 ৯–১৩ অক্টোবর  বাংলাদেশ–আফগানিস্তান  একমাত্র টেস্ট
 ১৭ অক্টোবর  বাংলাদেশ–জিম্বাবুয়ে  ত্রিদেশীয় ওয়ানডে
 ১৯ অক্টোবর  আফগানিস্তান–জিম্বাবুয়ে  ত্রিদেশীয় ওয়ানডে
 ২১ অক্টোবর  বাংলাদেশ–আফগানিস্তান  ত্রিদেশীয় ওয়ানডে
 ২৩ অক্টোবর  শীর্ষ দুই দলের ফাইনাল  ত্রিদেশীয় ওয়ানডে

Share this news as a Photo Card


আরো নিউজ

প্রথমবার আমিরাতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ৯ অক্টোবর

08 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

প্রথমবার আমিরাতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ৯ অক্টোবর

08 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com