• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ৫৮৫ শ্রমিককে লে-অফ, মহাসড়ক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক নাটোরে ভুট্টা ও সাবুদানায় তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বামীর আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি দূতাবাসের জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল অক্টোবর-নভেম্বরে জ্বর হলে অবহেলা নয়, ডেঙ্গু-ম্যালেরিয়াসহ যে ৫ রোগের ঝুঁকি এআইয়ের প্রভাবে নতুন স্নাতকদের চাকরির সুযোগ কমছে, দ্রুত পদক্ষেপের আহ্বান সিঙ্গাপুরের প্রেসিডেন্টের পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ ও সাড়ে ১২ কেজি রুপা গাজীপুর টঙ্গীতে তুরাগের খালে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের তেঁতুলিয়ায় ১০ কেজির অজগর উদ্ধার, ১৩ দিনের ব্যবধানে মিলল দুটি

‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন’ রুনা লায়লা! এআই ছবি-ভিডিওতে ছড়ানো গুজবে ক্ষুব্ধ পরিবার

বিনোদন ডেস্ক / ৩৫ টাইম:
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা অসুস্থ হয়ে ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন’, এমন একটি গুজব ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। এআই দিয়ে বানানো ছবি-ভিডিওতে গুজবটি ছড়ানো হয়েছে। এ ঘটনায় বেশ ক্ষুব্ধ ও হতাশ শিল্পীর পরিবার। তার একমাত্র কন্যা তানি লায়লা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ফেসবুকে।

তানি জানান, রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তানি তার পোস্টে লেখেন, ‘সামান্য কিছু অর্থ উপার্জনের লোভে এ ধরনের পোস্ট, এআই  দিয়ে তৈরি ইউটিউব ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর বিষয়টি দেখে আমি সত্যিই বিরক্ত ও অতিষ্ট হয়ে পড়েছি! আমি ব্যক্তিগতভাবে এ ধরনের কন্টেন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করব—একটা একটা করে, যতক্ষণ না এই সব মাথামোটা লোক তাদের এসব বাজে কাজ বন্ধ করে।’

আক্ষেপ প্রকাশ করে তানি লেখেন, ‘আমার মা তার জীবনের ছয়টি দশক সংগীতের সেবায় উৎসর্গ করেছেন। অথচ মানুষ এখনও তাকে এভাবেই অসম্মান করে চলেছে; কী চরম লজ্জার ও অপমানের বিষয় আমাদের জন্য!’

শিল্পীর সুস্থতার কথা নিশ্চিত করে তানি লেখেন, ‘আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই। এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি। গণমাধ্যমের কাছে আমার অনুরোধ, দয়া করে তথ্য যাচাই করুন এবং যথাযথ সতর্কতা অবলম্বন করুন।’

সবশেষে তানি তার অনুসারীদের কাছে আহ্বান জানিয়েছেন, যেসব পেজ-চ্যানেল থেকে এরকম গুজব ছড়ানো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে রিপোর্ট করতে।রুনা লায়লার বয়স এখন ৭৪ বছর। এই বয়সেও তিনি গানে সক্রিয় রয়েছেন। গেল মাসেই অস্ট্রেলিয়ার দুই শহরে কনসার্ট করেছেন। তার কিছুদিন আগে গান করেছেন ঢাকায়, শিল্পকলা একাডেমিতেও।

 

সূত্র : ঢাকা পোস্ট

Share this news as a Photo Card


আরো নিউজ

‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন’ রুনা লায়লা! এআই ছবি-ভিডিওতে ছড়ানো গুজবে ক্ষুব্ধ পরিবার

09 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন’ রুনা লায়লা! এআই ছবি-ভিডিওতে ছড়ানো গুজবে ক্ষুব্ধ পরিবার

09 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com