• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ৫৮৫ শ্রমিককে লে-অফ, মহাসড়ক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক নাটোরে ভুট্টা ও সাবুদানায় তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বামীর আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি দূতাবাসের জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল অক্টোবর-নভেম্বরে জ্বর হলে অবহেলা নয়, ডেঙ্গু-ম্যালেরিয়াসহ যে ৫ রোগের ঝুঁকি এআইয়ের প্রভাবে নতুন স্নাতকদের চাকরির সুযোগ কমছে, দ্রুত পদক্ষেপের আহ্বান সিঙ্গাপুরের প্রেসিডেন্টের পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ ও সাড়ে ১২ কেজি রুপা গাজীপুর টঙ্গীতে তুরাগের খালে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের তেঁতুলিয়ায় ১০ কেজির অজগর উদ্ধার, ১৩ দিনের ব্যবধানে মিলল দুটি

নেশনস লিগে খেলবেন না কর্তোয়া

স্পোর্টস ডেস্ক / ৫৫ টাইম:
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নেশনস লিগে এবার থিবো কর্তোয়াকে পাচ্ছে না বেলজিয়াম। কোচ মার্ক ফান বোমেলের সঙ্গে আলোচনা করেই টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ গোলকিপার। তবে জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন না তিনি। ২০২৮ ইউরোর বাছাইপর্বে আবার বেলজিয়ামের জার্সিতে দেখা যেতে পারে তাকে।

বেলজিয়ান দৈনিক নিউজব্ল্যাডকে কর্তোয়া জানিয়েছেন, গোলকিপার সংকট তৈরি না হলে নেশনস লিগের কোনো ম্যাচেই খেলবেন না তিনি। এমনকি বেলজিয়াম সেমিফাইনালে উঠলেও তার ফেরার সম্ভাবনা নেই।

কর্তোয়া বলেছেন, ‘ফান বোমেলের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি, দলে গোলকিপার নিয়ে জরুরি কোনো চোটের সমস্যা না থাকলে আমি নেশনস লিগে খেলব না। এর মানে হলো, দল সম্ভাব্য সেমিফাইনালে উঠলেও আমাকে দেখা যাবে না।’

নেশনস লিগের ‘এ’ গ্রুপে বেলজিয়ামের প্রতিপক্ষ ফ্রান্স, ইতালি ও তুরস্ক। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় ছয়টি ম্যাচ খেলবে বেলজিয়াম।

প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর ইতালির মাঠে। এরপর ২৮ সেপ্টেম্বর ফ্রান্সকে ঘরের মাঠে আতিথ্য দেবে তারা। ২ অক্টোবর তুরস্কের বিপক্ষে খেলবে বেলজিয়াম, আর ৫ অক্টোবর ফ্রান্সের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শেষ হবে প্রথম পর্ব।

নেশনস লিগ থেকে সরে দাঁড়ালেও ২০২৮ ইউরোর বাছাইপর্বে ফেরার ব্যাপারে প্রস্তুত কর্তোয়া। তবে সেখানে জায়গা ফিরে পাওয়া সহজ হবে না, সেটিও তাকে জানিয়ে দিয়েছেন ফান বোমেল।

কর্তোয়া বলেন, ‘২০২৮ ইউরো বাছাইপর্বের জন্য আমাকে পাওয়া যাবে। ফান বোমেল অবশ্য আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেশনস লিগে খেলা গোলকিপার যদি ভালো পারফর্ম করে, তবে পরবর্তীতে আমার মূল একাদশে ফেরার কোনো নিশ্চয়তা নেই। তবুও আমি আমার জায়গার জন্য লড়াই করতে চাই।’

Share this news as a Photo Card


আরো নিউজ

নেশনস লিগে খেলবেন না কর্তোয়া

09 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

নেশনস লিগে খেলবেন না কর্তোয়া

09 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com