• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট, ১০-১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি ১৭ বছরে পা রাখল যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘বাংলা সংলাপ’ বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত ছাত্রলীগের ধর্মঘটের দিন জবিতে শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

৯০ বছরের জটিল গণিত সমস্যায় বড় অগ্রগতি, ১০ হাজার এআই দিয়ে ৮৮ ঘণ্টায় সমাধানের দাবি ওপেনএআইয়ের

তথ্যপ্রযুক্তি ডেস্ক / ৪৮ টাইম:
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা গণিতের একটি জটিল সমস্যার সমাধান করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল ও প্রায় ১০ হাজার স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা কাজে লাগিয়ে মাত্র ৮৮ ঘণ্টায় এ অগ্রগতি হয়েছে।

সমস্যাটি ন্যাভিয়ার–স্টোকস সমীকরণের সঙ্গে সম্পর্কিত। তরল কীভাবে প্রবাহিত হয় তা বোঝার জন্য এই সমীকরণ ব্যবহার করা হয়। এর গুরুত্বপূর্ণ কিছু অংশের গাণিতিক প্রমাণ গত ৯০ বছরেও পাওয়া যায়নি।

ওপেনএআই জানিয়েছে, গত আগস্টের শেষ দিকে তারা নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলটির প্রশিক্ষণ শুরু করে। গণিতে মডেলটির দক্ষতা দ্রুত নজরে আসে। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি জটিল গণিতের সমস্যা সমাধানে সেটিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।

১ সেপ্টেম্বর প্রায় ১০ হাজার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাকে কাজে লাগিয়ে ন্যাভিয়ার–স্টোকস সমস্যার সমাধানের চেষ্টা শুরু হয়। ৫ সেপ্টেম্বরের মধ্যে সমস্যাটির একটি সমাধান পাওয়া যায় বলে দাবি করেছে ওপেনএআই।

তবে এই কাজে বিপুল পরিমাণ হিসাব ও তথ্য আদান-প্রদান হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাগুলো নিজেদের মধ্যে প্রায় ৩০ লাখ বার বার্তা বিনিময় করেছে। তৈরি হয়েছে প্রায় ১৩ হাজার কোটি একক ফলাফল। ওপেনএআইয়ের হিসাব অনুযায়ী, এমন কাজের খরচ প্রায় ১ কোটি মার্কিন ডলার হতে পারত।

ন্যাভিয়ার–স্টোকস সমস্যার সমাধানে গণিতের মিলেনিয়াম পুরস্কারের জন্য নির্ধারিত চারটি বক্তব্যের মধ্যে দুটির প্রমাণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওপেনএআই। তবে প্রতিষ্ঠানটি এই কাজের জন্য ১০ লাখ মার্কিন ডলারের পুরস্কার দাবি করবে না।

ওপেনএআইয়ের দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি। যুক্তরাষ্ট্রের ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউটও সমাধানটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। ফলে এটিকে এখনই চূড়ান্ত সমাধান হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।

Share this news as a Photo Card


আরো নিউজ

৯০ বছরের জটিল গণিত সমস্যায় বড় অগ্রগতি, ১০ হাজার এআই দিয়ে ৮৮ ঘণ্টায় সমাধানের দাবি ওপেনএআইয়ের

09 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

৯০ বছরের জটিল গণিত সমস্যায় বড় অগ্রগতি, ১০ হাজার এআই দিয়ে ৮৮ ঘণ্টায় সমাধানের দাবি ওপেনএআইয়ের

09 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com