• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

কমলার মতো দেখতে মিষ্টি, রেসিপি জানলে আজই বানাবেন

লাইফস্টাইল, ডেস্ক / ৩৮ টাইম:
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সুজি দিয়ে মিষ্টি থেকে নাশতার নানা ধরনের পদ তৈরি করা যায়। সহজে রান্না করা যায় বলে ঘরোয়া রান্নায় সুজির ব্যবহারও বেশ জনপ্রিয়। তবে চেনা সুজির হালুয়া বা পায়েসের বাইরে এবার একটু ভিন্ন স্বাদের মিষ্টি তৈরি করতে চাইলে সুজির অরেঞ্জ লাড্ডু তৈরি করতে পারেন।

সুজি আর তাজা কমলার রসের মিশ্রণে তৈরি দারুণ স্বাদের এই মিষ্টিটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি খেতেও হবে সুস্বাদু। তাই ছোট ছোট লাড্ডুগুলো অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের জন্য মিষ্টিমুখ-দুই ক্ষেত্রেই হতে পারে চমৎকার আয়োজন।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে অরেঞ্জ লাড্ডু তৈরি করবেন-

উপকরণ

  • সুজি ২ কাপ
  • ঘি আধা কাপ
  • ঘন তরল দুধ ২ কাপ
  • কমলা বা মালটার রস ১ কাপ
  • ​অরেঞ্জ ফুড কালার পরিমাণমতো
  • গুঁড়া দুধ স্বাদমতো
  • এলাচ গুঁড়া ১ চিমটি
  • লবণ স্বাদমতো
  • সাজানোর জন্য লবঙ্গ ও এলাচ

    প্রস্তুত প্রণালি

    প্রথমে কড়াইয়ে সামান্য ঘি দিয়ে তাতে সুজি হালকা আঁচে ভালোভাবে ভেজে নিন। অন্যদিকে আগে থেকে জ্বাল দিয়ে কিছুটা ঘন করে রাখা তরল দুধে পরিমাণমতো অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিন।

    এবার রং মেশানো দুধটি ভেজে রাখা সুজির মধ্যে ঢেলে অনবরত নাড়তে থাকুন। কিছুক্ষণ পর সুজি দুধ শুষে নিয়ে ঘন হয়ে আসবে। তখন এতে তাজা কমলার রস দিয়ে ভালোভাবে নেড়ে মিশ্রণটি একেবারে শুকিয়ে নিন।

    চুলা বন্ধ করার আগে মিশ্রণে সামান্য ঘি ও গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হতে দিন। মিশ্রণটি যখন হাতে ধরার মতো হালকা গরম থাকবে, তখন হাতে নিয়ে ছোট ছোট লাড্ডু তৈরি করুন।

লাড্ডুগুলোকে কমলার আকৃতি দিতে হাতের তালুতে গোল করে সামান্য চাপ দিয়ে সাজিয়ে নিন। এবার একটি এলাচ চিরে ভেতরের দানা বের করে শুধু খোসাটি ব্যবহার করুন। এলাচের খোসা লাড্ডুর ওপর পাতার মতো করে বসিয়ে দিন। সবশেষে একটি লবঙ্গ গুঁজে দিন কমলার বোঁটার আকৃতি দিতে।ব্যস, তৈরি হয়ে গেল দেখতে একেবারে কমলার মতো আকর্ষণীয় অরেঞ্জ লাড্ডু। এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।

Share this news as a Photo Card


আরো নিউজ

কমলার মতো দেখতে মিষ্টি, রেসিপি জানলে আজই বানাবেন

09 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

কমলার মতো দেখতে মিষ্টি, রেসিপি জানলে আজই বানাবেন

09 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com