• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ৫৮৫ শ্রমিককে লে-অফ, মহাসড়ক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক নাটোরে ভুট্টা ও সাবুদানায় তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বামীর আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি দূতাবাসের জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল অক্টোবর-নভেম্বরে জ্বর হলে অবহেলা নয়, ডেঙ্গু-ম্যালেরিয়াসহ যে ৫ রোগের ঝুঁকি এআইয়ের প্রভাবে নতুন স্নাতকদের চাকরির সুযোগ কমছে, দ্রুত পদক্ষেপের আহ্বান সিঙ্গাপুরের প্রেসিডেন্টের পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ ও সাড়ে ১২ কেজি রুপা গাজীপুর টঙ্গীতে তুরাগের খালে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের তেঁতুলিয়ায় ১০ কেজির অজগর উদ্ধার, ১৩ দিনের ব্যবধানে মিলল দুটি

নজরুল স্মরণে দুই দিনব্যাপী নৃত্য উৎসব

বিনোদন ডেস্ক / ৩৭ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্মানে এ বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে বছরজুড়েই হবে নানা আয়োজন। সেটারই অংশ হিসেবে এবার হতে যাচ্ছে নৃত্য উৎসব। ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে হবে আয়োজনটি। প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠান।

আয়োজনের প্রথম পর্বে থাকবে আলোচনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। আর স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

প্রথম পর্বের আলোচনা শেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে উৎসবের দ্বিতীয় পর্ব—নৃত্য উৎসব। আয়োজকদের তথ্য অনুযায়ী, নজরুলের গান, ছন্দ, ভাব, প্রেম, দ্রোহ, সাম্য ও মানবিকতার চেতনাকে সমকালীন নৃত্যভাষায় অন্বেষণ করে নতুন নতুন নৃত্যপরিবেশনা থাকবে এ উৎসবে। নজরুলের বহুমাত্রিক সৃষ্টিশীলতার সঙ্গে নৃত্যের সৃজনশীল সংলাপের মধ্য দিয়ে তৈরি হবে এ আয়োজনের নৃত্যভাষা।

তবে দুই দিনের উৎসবে কারা কারা নৃত্য পরিবেশন করবেন, সেই শিল্পীদের নাম এখনো প্রকাশ করেনি একাডেমি কর্তৃপক্ষ। উৎসবের পরিবেশনাগুলো সাধারণ দর্শনার্থীদের জন্য থাকবে উন্মুক্ত।

Share this news as a Photo Card


আরো নিউজ

নজরুল স্মরণে দুই দিনব্যাপী নৃত্য উৎসব

10 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

নজরুল স্মরণে দুই দিনব্যাপী নৃত্য উৎসব

10 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com