• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, বেশিরভাগই মানবপাচারের শিকার খুলনা ও চট্টগ্রামের পানি ও পয়ঃনিষ্কাশন উন্নয়নে ১২৬ কোটি টাকা অনুমোদন কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: সেলিম উদ্দিন আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট রামগঞ্জে পার্কিং করা বাসে আগুন, পুড়ল দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: অবরোধের চেষ্টা ব্যর্থ, বিভিন্ন কারখানায় ছুটি ব্যাটিংয়ে নামার আগেই বোল্ড, বিগ ব্যাশের অদ্ভুত নিয়মের শিকার ডটিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের দুই সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চালু করছে মালদ্বীপ উপাচার্য নিয়োগ সংকট: এক মাস পর আবারও শাটডাউনে চুয়েট

আলু বেশিদিন ভালো রাখার উপায় জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক / ৪৩ টাইম:
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আলুতে খুব দ্রুত অঙ্কুরোদগম হওয়া অর্থাৎ আলুতে অঙ্কুর গজানো একটি পরিচিত সমস্যা। আলু সবচেয়ে বেশি ব্যবহৃত সবজিগুলোর মধ্যে একটি। তাই প্রায় সব বাড়িতেই এই সবজি একসঙ্গে অনেকগুলো কেনা এবং সংরক্ষণ করা হয়। তবে ভুলভাবে সংরক্ষণের কারণে সেগুলোতে অঙ্কুরোদগম হতে পারে বা পচেও যেতে পারে।

আলু সবসময় ঠান্ডা, শুকনো এবং অন্ধকার জায়গায় রাখা উচিত। কারণ তাপ, আর্দ্রতা এবং উজ্জ্বল আলো অঙ্কুরোদগমের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। আলু বেশিদিন টাটকা এবং অঙ্কুরোদগমমুক্ত রাখতে সাহায্য করার জন্য এখানে কিছু সহজ টিপস জেনে নিন-

১. পেঁয়াজ এবং রসুন থেকে দূরে রাখুন

পেঁয়াজ বা রসুনের সঙ্গে আলু কখনও রাখবেন না। পেঁয়াজে আর্দ্রতা থাকে এবং পেঁয়াজ ও রসুন উভয়ই এমন গ্যাস নির্গত করে যা অঙ্কুরোদগমের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। এগুলোকে আলাদা রাখলে তা আলু বেশিদিন তাজা থাকতে সাহায্য করতে পারে।

২. প্লাস্টিকের ব্যাগ থেকে বের করুন

বাজার থেকে বাড়িতে আনার সঙ্গেসঙ্গেই আলু প্লাস্টিকের ব্যাগ থেকে বের করে ফেলুন। প্লাস্টিকের ব্যাগ বাতাস চলাচলে বাধা দেয়, যার ফলে ভেতরে আর্দ্রতা জমে যায়। এই অতিরিক্ত আর্দ্রতার কারণে আলু পচে যেতে পারে এবং অঙ্কুর গজাতে পারে। এর পরিবর্তে আলু পাটের ব্যাগ, সুতির কাপড়ের ব্যাগ বা জালের ঝুড়িতে রাখুন।

৩. কাগজের ব্যাগে রাখুন

আলু সংরক্ষণের জন্য কাগজের ব্যাগ আরেকটি ভালো বিকল্প। এগুলো আলো আটকাতে সাহায্য করে, যা অঙ্কুরোদগম ঘটাতে পারে এবং একইসঙ্গে অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে। এটি সংরক্ষণের জন্য একটি ভালো পরিবেশ তৈরি করে এবং আলুকে বেশিক্ষণ তাজা রাখতে সাহায্য করে।

৪. রান্নাঘরে আলু রাখা এড়িয়ে চলুন

রান্নাঘরে, বিশেষ করে চুলা বা অন্যান্য তাপের উৎসের কাছে আলু না রাখার চেষ্টা করুন। রান্নাঘর সাধারণত বেশি গরম থাকে, যার কারণে আলু দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। ঠান্ডা, শুকনো এবং ভালোভাবে বাতাস চলাচল করে এমন জায়গায় রাখার চেষ্টা করুন।

৫. নিয়মিত আলু পরীক্ষা করুন

আপনার রাখা আলু প্রতি কয়েকদিন পর পর পরীক্ষা করুন এবং যেগুলোতে অঙ্কুরোদগম বা পচনের লক্ষণ দেখা যাচ্ছে সেগুলো সরিয়ে ফেলুন। একটি নষ্ট আলু আশেপাশের অন্য আলুগুলোকেও প্রভাবিত করতে পারে, তাই নিয়মিত পরীক্ষা করলে পুরো আলুর ব্যাচটি বেশিক্ষণ তাজা রাখতে সাহায্য করে।

সঠিক সংরক্ষণ পদ্ধতির মাধ্যমে আপনি বাড়িতে খাবারের অপচয় কমানোর পাশাপাশি আলুকে অনেক বেশি সময় ধরে সতেজ, শক্ত এবং অঙ্কুরমুক্ত রাখতে পারবেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

আলু বেশিদিন ভালো রাখার উপায় জেনে নিন

12 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

আলু বেশিদিন ভালো রাখার উপায় জেনে নিন

12 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com