• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

আমেরিকান স্বপ্ন ভেঙে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন জভেরেভ

স্পোর্টস ডেস্ক / ২৪ টাইম:
আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বেন শেল্টনের হাত ধরে আমেরিকার দীর্ঘ গ্র্যান্ড স্লাম খরা কাটবে, এমন প্রত্যাশা ছিল এবারের ইউএস ওপেন ফাইনাল ঘিরে। কিন্তু তাদের স্বপ্ন ভেঙে দিলেন আলেক্সান্দার জভেরেভ। ২০০৩ সালের পর থেকে টেনিসে আমেরিকার কোনো পুরুষ খেলোয়াড়ের হাতে গ্র্যান্ড স্লাম উঠতে দেখার অপেক্ষায় ছিলেন আমেরিকান টেনিস ভক্তরা। কিন্তু জভেরেভ তার দ্বিতীয় মেজর চ্যাম্পিয়নশিপ জিতে নিলেন। ৬-৩, ৭-৬ (২), ৫-৭, ৬-২ গেমে শেল্টনকে হারিয়ে স্বাগতিক দর্শকদের হতাশ করেন তিনি।

জভেরেভ তার প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন এই বছরের ফ্রেঞ্চ ওপেনে। এবার নিউ ইয়র্ক থেকে আরেকটি শিরোপা ক্যাবিনেটে যুক্ত করলেন, যেটি তিনি ২০২০ সালে হাতছাড়া করেছিলেন।চতুর্থ পুরুষ খেলোয়াড় হিসেবে উন্মুক্ত যুগে একই বছর প্রথম দুটি শিরোপা জিতলেন জভেরেভ। তিনি যোগ দিলেন জিমি কনর্স (১৯৭৪), গুইলেরমো ভিলাস (১৯৭৭) ও ইয়ানিক সিনার (২০২৪)।

ট্রফি হাতে নিয়ে জভেরেভ বললেন, ‘আমি জানি আজ ৯৯.৯ শতাংশ লোকেরা চেয়েছিলেন বেন জিতুক, তাই প্রথমত আমি খুবই দুঃখিত। কিন্তু দ্বিতীয়ত, খেলার জন্য এটি ছিল অসাধারণ পরিবেশ। যদিও জানতাম দর্শকরা আমার বিরুদ্ধে, তবুও তারা অবিশ্বাস্যভাবে সুন্দর আচরণ করেছে।’

২০০৩ সালে অ্যান্ডি রডিকের পর প্রথম আমেরিকান পুরুষ হিসেবে গ্র্যান্ড স্লাম জয় থেকে হাতছোঁয়া দূরত্বে ছিলেন শেল্টন। হারের পর তার প্রতিদ্বন্দ্বীর প্রশংসা করে বলেন, ‘তুমি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সম্ভবত এই বছরের বিশ্ব সেরা খেলোয়াড়।’

Share this news as a Photo Card


আরো নিউজ

আমেরিকান স্বপ্ন ভেঙে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন জভেরেভ

14 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

আমেরিকান স্বপ্ন ভেঙে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন জভেরেভ

14 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com