• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, বেশিরভাগই মানবপাচারের শিকার খুলনা ও চট্টগ্রামের পানি ও পয়ঃনিষ্কাশন উন্নয়নে ১২৬ কোটি টাকা অনুমোদন কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: সেলিম উদ্দিন আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট রামগঞ্জে পার্কিং করা বাসে আগুন, পুড়ল দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: অবরোধের চেষ্টা ব্যর্থ, বিভিন্ন কারখানায় ছুটি ব্যাটিংয়ে নামার আগেই বোল্ড, বিগ ব্যাশের অদ্ভুত নিয়মের শিকার ডটিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের দুই সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চালু করছে মালদ্বীপ উপাচার্য নিয়োগ সংকট: এক মাস পর আবারও শাটডাউনে চুয়েট

শুরু হচ্ছে বোলার হান্ট, নিজেদের গল্প শোনালেন তাসকিন-এবাদত

স্পোর্টস ডেস্ক / ৫২ টাইম:
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চলতি মাস থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে রবি বোলার হান্ট। আজ এই আয়োজনের উদ্বোধন হয়েছে। সেখানে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে উপস্থিত ছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদ, এবাদত হোসেনরা।

ক্রিকেটে আসার পেছনে পেসার হান্টের অবদান আছে বলে জানান এবাদত। তিনি বলছিলেন, ‘প্রথমে ধন্যবাদ দিতে চাই রবি ও বিসিবিকে। ২০১৬ সালে এরকম একটা প্রোগ্রামে একটা সুযোগ দিয়েছিল, সে কারণেই আমি এবাদত এই জায়গায় দাঁড়িয়ে এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি।’

‘ঐ সময় খুবই নার্ভাস ছিলাম। শীতের সকাল ছিল। ফরিদপুর থেকে করেছিলাম। ইমরান সারোয়ার স্যার বোলিংয়ের সুযোগ দিয়েছিলেন। সেই সুবাধে জোরে বোলিং করেছি। ২০১৬ সালে রবি পেসার হান্টে প্রথমে হয়েছি।’-যোগ করেন তিনি।

তাসকিন বলছিলেন, ‘যেহেতু এটা বোলিং হান্ট, এক্সপার্ট কোচরা থাকবে দেখার জন্য। আমাদের জাতীয় দলের প্লেয়াররাও যাবে দেখার জন্য। আমি চাই পেসাররা যেন জোরে বোলিং করার চেষ্টা করে। আরেকটা টিপস, যেন ইয়র্কার করার ট্রাই করে তাহলে গতিটা বেশি উঠবে। জোর এবং লাইন-লেংথ দুইটাই। আমি চাইব জোরে করুক তাহলে এবাদতের মতো কুইক বোলার পাবো ইনশাআল্লাহ।’

Share this news as a Photo Card


আরো নিউজ

শুরু হচ্ছে বোলার হান্ট, নিজেদের গল্প শোনালেন তাসকিন-এবাদত

15 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

শুরু হচ্ছে বোলার হান্ট, নিজেদের গল্প শোনালেন তাসকিন-এবাদত

15 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com