• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ৫৮৫ শ্রমিককে লে-অফ, মহাসড়ক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক নাটোরে ভুট্টা ও সাবুদানায় তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বামীর আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি দূতাবাসের জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল অক্টোবর-নভেম্বরে জ্বর হলে অবহেলা নয়, ডেঙ্গু-ম্যালেরিয়াসহ যে ৫ রোগের ঝুঁকি এআইয়ের প্রভাবে নতুন স্নাতকদের চাকরির সুযোগ কমছে, দ্রুত পদক্ষেপের আহ্বান সিঙ্গাপুরের প্রেসিডেন্টের পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ ও সাড়ে ১২ কেজি রুপা গাজীপুর টঙ্গীতে তুরাগের খালে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের তেঁতুলিয়ায় ১০ কেজির অজগর উদ্ধার, ১৩ দিনের ব্যবধানে মিলল দুটি

অবসর ঘোষণার পর বিদায়ী ম্যাচে ডাক পেলেন মেসি, কবে কার বিপক্ষে খেলবেন?

স্পোর্টস ডেস্ক / ৩৪ টাইম:
আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই আর্জেন্টিনা জাতীয় দলে জায়গা পেয়েছেন লিওনেল মেসি। অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচগুলোর জন্য আর্জেন্টিনার স্কোয়াডে রাখা হয়েছে দলটির অধিনায়ককে। দেশের জার্সিতে মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনাও জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা ও অধিনায়ককে তার প্রাপ্য বিদায় দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তাপিয়া বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের দলের আইকন ও অধিনায়ক লিওনেল মেসিকে ৬ অক্টোবর আর্জেন্টিনায় একটি বিদায়ী ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছি।’

অক্টোবরে আর্জেন্টিনা ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ৩ অক্টোবর বুয়েনস আইরেসে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে তারা। একই ভেন্যুতে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচে মেসির মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

ফলে আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবারের মতো মাঠে দেখার অপেক্ষায় থাকতে পারেন সমর্থকরা। তবে ম্যাচটিই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের চূড়ান্ত বিদায়ী উপস্থিতি হবে কি না, সেটি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।এদিকে দীর্ঘ নিষেধাজ্ঞার কারণে অক্টোবরের ম্যাচগুলোতে খেলতে পারবেন না লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা। বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাদের ওপর দীর্ঘ মেয়াদের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

অবসর ঘোষণার পর বিদায়ী ম্যাচে ডাক পেলেন মেসি, কবে কার বিপক্ষে খেলবেন?

16 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

অবসর ঘোষণার পর বিদায়ী ম্যাচে ডাক পেলেন মেসি, কবে কার বিপক্ষে খেলবেন?

16 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com