• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে গ্রীন হসপিটালে নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন জলঢাকায় শ্মশানঘাট রক্ষা কাজে অনিয়মের অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি ছেলেসহ অনিয়ম করে নিয়োগ, পবিপ্রবির সাবেক ভিসির বিরুদ্ধে দুদকের মামলা শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই সপ্তাহ পর রিয়াদ বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু, ফের হামলার হুমকি হুথিদের ২৯ অক্টোবর প্রকাশ হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক অবস্থা তদন্তের দায়িত্ব পেলেন মুরাদ, ১৫ দিনে প্রতিবেদন এলএনজি আমদানি বাড়াচ্ছে সরকার, বিপি ও কাতার থেকে কেনা হবে ৬ কার্গো প্রধানমন্ত্রীকে বহনকারী বাস নিয়ে মন্তব্য, আবু বকরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর এআই ডাটা সেন্টার নির্মাণে ফিনল্যান্ডে ৪ লাখ গাছ কাটার অভিযোগ, বন্ধ কাজ

জবিতে ছাত্রদল নেতা সুমনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

জবি সংবাদদাতা / ৪৬ টাইম:
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার এবং ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ১ নং যুগ্ম-আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি পানি জমে মশার প্রজননস্থল তৈরি হতে পারে এমন স্থানগুলো পরিষ্কার করেন নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থীদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করা এবং ব্যক্তিগত ও সামষ্টিকভাবে পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ ক্যাম্পাসের সব অংশীজনকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখা গেলে মশার প্রজননস্থল কমানোর পাশাপাশি ক্যাম্পাসের পরিবেশও স্বাস্থ্যকর রাখা সম্ভব হবে। তারা আরও বলেন, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এছাড়াও ছাত্রদলের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করে পরিচালিত এমন কর্মসূচি জনসচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সুমন সরদার বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন করা এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি বলেন, “একদিনে পুরো ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।” এ সময় ডেঙ্গু প্রতিরোধে শুধু ক্যাম্পাস নয়, নিজ নিজ বাসাবাড়ির আশপাশও পরিষ্কার রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে এবং মশার বংশবিস্তারের সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।

এছাড়াও রাজনৈতিক মতপার্থক্যকে কেন্দ্র করে অপপ্রচার না চালিয়ে দেশের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম হোসেন, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, মনির হোসেন, রায়হান হোসেন অপু, আল আমিন সোহেল, রবিন মিয়া শাওন, মেহেদী হাসান এবং আহ্বায়ক সদস্য নাইমুর রহমান দুর্জয়, রাহাত হাসান, মেহেদী হাসান ইমন, মেহেদী হাসান সাগর, মনির হোসেন শান্ত, লিমন, মাসফফিক, মনির, মিঠু, রেদোয়ান রুবায়েত, নাইমুর, নাইম, সাইফুল, কামরুল, ইভান, আশরাফুল, আবু হুয়াইয়া, আকরাম, সৌরভ, সাব্বির, মালেক, রায়হান, মামুন, মিথীল, সিয়ামসহ সংগঠনটির প্রায় দুই শতাধিক নেতাকর্মী।

Share this news as a Photo Card


আরো নিউজ

জবিতে ছাত্রদল নেতা সুমনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

13 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

জবিতে ছাত্রদল নেতা সুমনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

13 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com