• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টিভিতে আজকের খেলা, ২৬ অক্টোবর ২০২৬ ঘুম থেকে উঠে যে দোয়া পড়তেন নবীজি (সা.), জানুন ফজিলত ও অর্থ গাজীপুরে গ্রীন হসপিটালে নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন জলঢাকায় শ্মশানঘাট রক্ষা কাজে অনিয়মের অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি ছেলেসহ অনিয়ম করে নিয়োগ, পবিপ্রবির সাবেক ভিসির বিরুদ্ধে দুদকের মামলা শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই সপ্তাহ পর রিয়াদ বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু, ফের হামলার হুমকি হুথিদের ২৯ অক্টোবর প্রকাশ হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক অবস্থা তদন্তের দায়িত্ব পেলেন মুরাদ, ১৫ দিনে প্রতিবেদন এলএনজি আমদানি বাড়াচ্ছে সরকার, বিপি ও কাতার থেকে কেনা হবে ৬ কার্গো

জবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি-ভিডিও ধারণের অভিযোগে এক ছাত্র আটক

জবি প্রতিনিধি / ৫৯ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গোপনে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করার সময় মোঃ সম্রাট নামের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৭তম ব্যাচের এক শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা। অভিযুক্তের মোবাইল ফোন তল্লাশি করে শতাধিক ছাত্রীর বিভিন্ন মুহূর্তের সংবেদনশীল ও আপত্তিকর ছবি পাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জবির শান্ত চত্বরে অবস্থানরত নারী শিক্ষার্থীদের গোপন ছবি-ভিডিও ধারণ করতে গেলে তা বুঝতে পেরে কয়েকজন শিক্ষার্থীর সহায়তায় তাৎক্ষণিক সম্রাট নামের অভিযুক্ত সেই ছাত্রকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিযুক্ত সম্রাট বিশ্ববিদ্যালয়ের ‘শান্ত চত্বর’ এলাকায় বসে সেখানে অবস্থানরত নারী শিক্ষার্থীদের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি এক নারী শিক্ষার্থীর সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে সহপাঠী ও অন্য শিক্ষার্থীদের বিষয়টি জানান। পরে সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে অভিযুক্তকে ধরে ফেলেন এবং তার মোবাইল ফোন চেক করেন।

মোবাইল যাচাই করে দেখা যায়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসা অন্তত একশ জন শিক্ষার্থীর ছবি এবং কিছু আপত্তিজনক ভিডিও তার ফোনে সংরক্ষিত রয়েছে। পরে শিক্ষার্থীরা অভিযুক্তকে প্রক্টর অফিসে হস্তান্তরের উদ্যোগ নেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী মোঃ সম্রাটের সাথে কথা বলতে চাইলে তিনি নিজের পরিচয় জানালেও সামগ্রিক ঘটনার বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত অধ্যাপক ড. মো. আজম খান জানান, “ঘটনাটি আমরা অবগত আছি। অভিযুক্ত শিক্ষার্থীর মোবাইল ফোন চেক করা হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রক্টর অফিসে আলোচনা চলছে। ভেতরের প্রকৃত ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

জবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি-ভিডিও ধারণের অভিযোগে এক ছাত্র আটক

22 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

জবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি-ভিডিও ধারণের অভিযোগে এক ছাত্র আটক

22 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com