• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Headline
মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী নাগরিক আন্দোলনের সভাপতি রিপন আনসারী সাধারণ সম্পাদক হাজী মুছা তিন দশকের রাজনৈতিক পথচলা—গাজীপুর জেলা যুবদলের সভাপতি হতে চান মাসুদ রানা পল্লবীতে শিশু হত্যা • মামলার অগ্রগতি জানতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বাবার সাক্ষাৎ ‘রাষ্ট্র পরিচালনায় কোনো ক্ষেত্রেই বিএনপি সাফল্য দেখাতে পারছে না’ প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ম ভেঙে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে একই কর্মস্থলে প্রশাসনিক কর্মকর্তা উর্ধ্বতন কর্তৃপক্ষের নীরবতা সিকৃবিতে র‍্যাগিংয়ের নামে জুনিয়রদের ওপর হামলা- মারধর, আহত অন্তত ৬ প্রতিদিন ৬ ঘণ্টা ঘুম কি যথেষ্ট? অপটিমাস রোবট উৎপাদনে বড় চ্যালেঞ্জে টেসলা মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

পল্লবীতে শিশু হত্যা • মামলার অগ্রগতি জানতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বাবার সাক্ষাৎ

প্রবাস পোস্ট, ডেস্ক / ১৩ টাইম:
আপডেট: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যা করা দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর হত্যা মামলার অগ্রগতি জানতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সাক্ষাৎ করেছেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে গিয়ে তিনি সাক্ষাৎ করেন। এ সময় মামলাটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে এবং উচ্চ আদালতে এর বিচারিক কার্যক্রম সম্পর্কে জানতে চান তিনি।

সাক্ষাতের বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।

পোস্টে তিনি উল্লেখ করেন, গত ১৯ মে ঢাকার পল্লবীর সেকশন-১১ এলাকায় নিজ ভবনের পাশের একটি ফ্ল্যাটে ধর্ষণের শিকার হয়ে নৃশংসভাবে নিহত হয় দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।

মামলাটির বিচার চলাকালে অসহায় বাবার আকুতি ও কান্না দেশবাসীকে গভীরভাবে নাড়া দেয়। তার হৃদয়বিদারক বক্তব্য— ‘আমি এখন শিশুর নয়, ধর্ষিতার বাবা হিসেবেই পরিচিত’- গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। ঘটনার দিনই মামলার প্রধান অভিযুক্ত প্রতিবেশী সোহেল রানাকে গ্রেফতার করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

অ্যাটর্নি জেনারেলের পোস্টে আরও বলা হয়, গত ২১ মে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুর বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে বিচার নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা জানানো হয়।

পরে ৭ জুন দ্রুত বিচার প্রক্রিয়ায় ঢাকার একটি আদালত মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন।

বর্তমানে মামলাটি ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্ট বিভাগে রয়েছে। এ অবস্থায় মামলার অগ্রগতি সম্পর্কে জানতে শনিবার অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেন শিশুর বাবা।

সাক্ষাৎ শেষে আব্দুল হান্নান মোল্লা নিজেই আগ্রহ প্রকাশ করে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে একটি ছবি তোলার অনুরোধ করেন বলে পোস্টে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল।

অ্যাটর্নি জেনারেল তার পোস্টে নিহত শিশুর প্রতি শ্রদ্ধা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ন্যায়বিচারের প্রক্রিয়া তার নিজস্ব আইনগত গতিতেই এগিয়ে যাবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
26 September 2026

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

www.hostbuybd.com
https://slotbet.online/
26 September 2026

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

www.hostbuybd.com