• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

‘গরম পরোটা’ কাণ্ডে মুকিতকে নিয়ে ক্ষোভ প্রকাশ নেটিজেনদের

বিনোদন ডেস্ক / ১২ টাইম:
আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ছোট পর্দার অভিনেতা মুকিত জাকারিয়া। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে তার মন্তব্যও মাঝে মাঝে আলোচনায় আসে। এবার স্ত্রীর অসুস্থতার মধ্যেও রাত ৪টায় গরম পরোটা খাওয়ার একটি গল্প বলতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা তুলে ধরে মুকিত জাকারিয়া বলেন, ‘রাত ৪ টায় বললাম ‘ও বউ ফরোটা খাইয়ুম,’ স্ত্রী ১০২ ডিগ্রি জ্বর নিয়ে গরম পরোটা করে খাওয়ালো। আলহামদুলিল্লাহ্।’ অভিনেতার এই মন্তব্যের পরই তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন—১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত একজন মানুষকে দিয়ে রাত ৪টায় খাবার তৈরি করানো কতটা মানবিক?

একজন নেটিজেন লিখেছেন, ‘মানুষ কতটা নির্লজ্জ হলে নিজের বউয়ের ১০২ ডিগ্রি জ্বর সেটার খবর রাখে না আবার ওই অবস্থায় পরোটা খাইসে সেটা নিয়ে বলতেসে!’ আরেকজন লিখেছেন, ‘১০২ ডিগ্রি জ্বরে ভোগা বউকে দিয়ে রাত ৪টায় পরোটা বানিয়ে নিয়ে সেটা আবার গর্ব করে বলে বেড়াচ্ছে। এরা নাকি আবার শিল্পী!’

এদিকে আরও একজনের ভাষ্য, ‘বউয়ের ১০২ ডিগ্রি জ্বর তারপরেও পরোটা খাইতে মন চায় কেমনে? মন চাইলেও বানাইতে বললেন কেমনে? পরোটার বদলে একটু বিষ খাইতেন।’

প্রসঙ্গত, মুকিত জাকারিয়া টিভি বিজ্ঞাপনের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে পরবর্তীতে অভিনয়ে আসেন। বিজ্ঞাপন মিডিয়ায় তাকে নিয়ে আসার পেছনে প্রধান ভূমিকা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর। টিভি নাটক ও টেলিফিল্মে অভিনয় করার পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন মুকিত জাকারিয়া।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
07 October 2026

গাজীপুর বিআরটিএতে গ্রাহকসেবায় ব্যতিক্রমী দৃষ্টান্ত মোটরযান পরিদর্শক মহিউদ্দিন

www.hostbuybd.com
https://slotbet.online/
07 October 2026

গাজীপুর বিআরটিএতে গ্রাহকসেবায় ব্যতিক্রমী দৃষ্টান্ত মোটরযান পরিদর্শক মহিউদ্দিন

www.hostbuybd.com