• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ৫৮৫ শ্রমিককে লে-অফ, মহাসড়ক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক নাটোরে ভুট্টা ও সাবুদানায় তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বামীর আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি দূতাবাসের জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল অক্টোবর-নভেম্বরে জ্বর হলে অবহেলা নয়, ডেঙ্গু-ম্যালেরিয়াসহ যে ৫ রোগের ঝুঁকি এআইয়ের প্রভাবে নতুন স্নাতকদের চাকরির সুযোগ কমছে, দ্রুত পদক্ষেপের আহ্বান সিঙ্গাপুরের প্রেসিডেন্টের পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ ও সাড়ে ১২ কেজি রুপা গাজীপুর টঙ্গীতে তুরাগের খালে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের তেঁতুলিয়ায় ১০ কেজির অজগর উদ্ধার, ১৩ দিনের ব্যবধানে মিলল দুটি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩,৫৯২ কোটি টাকার ঋণ চুক্তি সই

প্রবাস পোস্ট ডেস্ক / ৪ টাইম:
আপডেট: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মোংলা বন্দরের আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়নে চীনের এক্সিম ব্যাংক এবং বাংলাদেশ সরকারের মধ্যে ৩ হাজার ৫৯২ কোটি ৮৯ লাখ টাকার একটি সহজ শর্তের ঋণ চুক্তি সই হয়েছে।
‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পের জন্য এ অর্থ দেবে চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (এক্সিম ব্যাংক)। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যেই এ ঋণ চুক্তি সই হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব আলিয়া মেহের এবং চীনা এক্সিম ব্যাংকের পক্ষে অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার ফেনজঝুন টিয়ান (Fengjun Tian) ঋণচুক্তিতে সই করেন।
এ প্রকল্পের মাধ্যমে আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কনটেইনার টার্মিনাল, কনটেইনার ইয়ার্ড, কনটেইনার ডেলিভারি ইয়ার্ড, কার্গো হ্যান্ডেলিং ইয়ার্ড নির্মাণসহ বন্দরের প্রয়োজনীয় আধুনিকায়ন করা হবে।
সই হওয়া ঋণচুক্তির আওতায় চীন সরকার এ প্রকল্পের জন্য ২ শতাংশ সুদ হারে নমনীয় ঋণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ঋণ পরিশোধের সময় হবে পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছর।

Share this news as a Photo Card


আরো নিউজ

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩,৫৯২ কোটি টাকার ঋণ চুক্তি সই

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩,৫৯২ কোটি টাকার ঋণ চুক্তি সই

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com