• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি গাজীপুরে ২ লাখ টাকার ফাইবার ক্যাবল চুরি, গ্রেপ্তার ৩; মিলল সিন্ডিকেটের তথ্য জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ শিশু তুহিন হত্যা: ৬ বছরেও কার্যকর হয়নি বাবা-চাচার মৃত্যুদণ্ড, বিচার শেষের অপেক্ষায় মা বারবার ব্যর্থতায় নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি কেন? বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ‘ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার’ স্বীকৃতি পেল এসএসসিএল নামাজের মধ্যে মশার রক্ত গায়ে লেগে গেলে করণীয় কী? লভ্যাংশ বিতরণে অনিয়ম ঠেকাতে কঠোর বিএসইসি, শর্ত পূরণ ছাড়া এজিএমে প্রস্তাব নয় অক্টোবরের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা রাজধানীর মন্দিরে প্রতিমার সোনার গহনা চুরি, দম্পতিসহ গ্রেফতার ৪

৬০ বছরের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক / ১২ টাইম:
আপডেট: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গতকাল ছুঁয়েছিলেন, আজ ছাড়িয়ে গেলেন। আবু ধাবি টেস্টে ৬০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লিটন কুমার দাস। টেস্টের পঞ্চম দিনে প্রথম সেশনের শেষ দিকে ইকরাম আলিখিলের ক্যাচটি নেওয়ার মধ্য দিয়ে ম্যাচে নিজের নবম ডিসমিসাল পূর্ণ করেন বাংলাদেশের এই উইকেটকিপার। তাতেই ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের গড়া রেকর্ড।

আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টে ব্যাট হাতেও দারুণ সময় কাটিয়েছেন লিটন। প্রথম ইনিংসে ৫৩ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১০২ রানের দুর্দান্ত ইনিংস। তাতে টেস্ট ইতিহাসের প্রথম উইকেটকিপার হিসেবে এক ম্যাচে দুই ইনিংসেই ৫০ বা তার বেশি রান এবং অন্তত ৯টি ডিসমিসালের কীর্তি গড়লেন তিনি।

এর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের দখলে। ১৯৬৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে দুই ইনিংসে ৬৯ ও ১৮২ রান করার পাশাপাশি উইকেটের পেছনে আটটি ক্যাচ নিয়েছিলেন তিনি। প্রায় ৬০ বছর পর লিন্ডসের সেই কীর্তি ছাড়িয়ে নতুন ইতিহাস লিখলেন লিটন।

Share this news as a Photo Card


আরো নিউজ

৬০ বছরের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লিটন দাস

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

৬০ বছরের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লিটন দাস

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com