• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি গাজীপুরে ২ লাখ টাকার ফাইবার ক্যাবল চুরি, গ্রেপ্তার ৩; মিলল সিন্ডিকেটের তথ্য জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ শিশু তুহিন হত্যা: ৬ বছরেও কার্যকর হয়নি বাবা-চাচার মৃত্যুদণ্ড, বিচার শেষের অপেক্ষায় মা বারবার ব্যর্থতায় নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি কেন? বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ‘ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার’ স্বীকৃতি পেল এসএসসিএল নামাজের মধ্যে মশার রক্ত গায়ে লেগে গেলে করণীয় কী? লভ্যাংশ বিতরণে অনিয়ম ঠেকাতে কঠোর বিএসইসি, শর্ত পূরণ ছাড়া এজিএমে প্রস্তাব নয় অক্টোবরের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা রাজধানীর মন্দিরে প্রতিমার সোনার গহনা চুরি, দম্পতিসহ গ্রেফতার ৪

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ

প্রবাস পোস্ট ডেস্ক / ১১ টাইম:
আপডেট: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জি এম কাদেরের ঢাকাস্থ বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় পার্টি। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে জাতীয় পার্টি রংপুর মহানগর ও জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে বের হয়ে পায়রা চত্বর, প্রেসক্লাব, বেতপট্টি, সুপার মার্কেট, সিটি বাজার ও পাবলিক লাইব্রেরি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা কমিটির আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা কমিটির সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহেদুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সহ-সভাপতি হাসানুজ্জামান নাজিম, সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিস এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ঢাকাস্থ বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ক্ষতিসাধন করেছে। এ ধরনের ঘটনা গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থি এবং মব ভায়োলেন্সের শামিল। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, জাতীয় পার্টি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করা হলে সাধারণ মানুষ তা মেনে নেবে না।

এ ছাড়া বক্তব্য দেন পীরগাছা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ মো. মাহাবুবুর রহমান, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুর ইসলাম যাদু, জাতীয় ছাত্রসমাজ রংপুর মহানগর সভাপতি আলমগীর হোসেন জসিম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক মো. ফারুক হোসেন মন্ডল, রংপুর জেলা আহ্বায়ক মাহামুদুর রহমান সুমন, জাতীয় শ্রমিক পার্টি রংপুর জেলা সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু।

এ সময় জাতীয় পার্টির জেলা ও মহানগর, বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর দুপুরের দিকে রাজধানী ঢাকায় উত্তরার জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা জি এম কাদেরের বাসায় হামলার ঘটনা ঘটে।

Share this news as a Photo Card


আরো নিউজ

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com