• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, মসজিদসহ পুড়ল একাধিক দোকান তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় খনন হবে ২ কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে খাগড়াছড়ি পৌঁছালেন ৩ হাজার পর্যটক মালয়েশিয়ায় একটি অফিস থেকে ২০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার, তদন্তে কর্তৃপক্ষ দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা নতুন দল নয়, ‘সমমনা ইসলামি দল’ ব্যানারে ঐক্যবদ্ধ হচ্ছেন ৭ দল আয়নাঘর থেকে ক্রসফায়ার: বিচারের শেষ পর্যায়ে একাধিক মামলা, রায়ের অপেক্ষায় স্বজনরা এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন নতুন পে-স্কেল, তবে কার্যকরে দেরি ট্রফি জিততে চাই শুধু মুখে, কাজে প্রমাণ নেই: হৃদয় জানাজার নামাজে হাত তোলার নিয়ম কী, জানুন ইসলামি বিধান

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা

প্রবাস পোস্ট ডেস্ক / ৩ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম। এ দফায় ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের তথ্যমতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এ দাম বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা কমে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অলংকারের নকশা অনুযায়ী, মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণের অলংকারের ক্ষেত্রে ৫ শতাংশ এবং রুপার অলংকারের ক্ষেত্রে ৬ শতাংশ ভ্যাট ছাড় দেওয়ার বিধান উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৩ অক্টোবর স্বর্ণের দাম কমায় বাজুস। ওই সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়।

Share this news as a Photo Card


আরো নিউজ

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com