• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, মসজিদসহ পুড়ল একাধিক দোকান তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় খনন হবে ২ কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে খাগড়াছড়ি পৌঁছালেন ৩ হাজার পর্যটক মালয়েশিয়ায় একটি অফিস থেকে ২০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার, তদন্তে কর্তৃপক্ষ দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা নতুন দল নয়, ‘সমমনা ইসলামি দল’ ব্যানারে ঐক্যবদ্ধ হচ্ছেন ৭ দল আয়নাঘর থেকে ক্রসফায়ার: বিচারের শেষ পর্যায়ে একাধিক মামলা, রায়ের অপেক্ষায় স্বজনরা এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন নতুন পে-স্কেল, তবে কার্যকরে দেরি ট্রফি জিততে চাই শুধু মুখে, কাজে প্রমাণ নেই: হৃদয় জানাজার নামাজে হাত তোলার নিয়ম কী, জানুন ইসলামি বিধান

মালয়েশিয়ায় একটি অফিস থেকে ২০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার, তদন্তে কর্তৃপক্ষ

প্রবাস ডেস্ক / ২ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের একটি অফিস থেকে ২০টিরও বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। পাসপোর্টগুলো কেন সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে, নিউ স্ট্রেইটস টাইমস। এতে বলা হয়, গোয়েন্দা তথ্য ও প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ এবং ক্লাং রয়্যাল সিটি কাউন্সিল (এমবিডিকে) যৌথভাবে বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টা থেকে এ অভিযান পরিচালনা করে।

প্রাথমিকভাবে এলাকার বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও বিদেশি কর্মীদের পরিদর্শনের উদ্দেশ্যে এই অভিযান শুরু হয়। তবে তল্লাশী চলাকালে একটি প্রতিষ্ঠানের পেছনে একটি সন্দেহজনক ঘরের সন্ধান পান কর্মকর্তারা। এরপর তল্লাশি চালিয়ে একটি লকার থেকে পাসপোর্টগুলো উদ্ধার করা হয়। সেলাঙ্গর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদ্দিন জানান, উদ্ধারকৃত ২০টিরও বেশি বাংলাদেশি পাসপোর্টের তথ্য যাচাই করে দেখা গেছে সেগুলো বৈধ।

তিনি সাংবাদিকদের বলেন, এভাবে পাসপোর্ট জমা রাখা অত্যন্ত সন্দেহজনক। সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ এর পেছনের মূল কারণ অনুসন্ধানে গভীর তদন্ত চালাবে। আমরা প্রতিষ্ঠানটির মালিককে তলব করার সিদ্ধান্ত নিয়েছি, যিনি একজন বাংলাদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। এদিকে অভিযানকালে প্রতিষ্ঠানটি দেখাশোনার দায়িত্বে থাকা এক স্থানীয় মালয়েশীয় যুবককে পাওয়া যায়। তিনি দাবি করেন, ৫০ রিঙ্গিতের বিনিময়ে তাকে সারাদিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল।

ওই প্রতিষ্ঠানে মোবাইল ফোন, ঘরের আসবাবপত্র বিক্রি এবং বাইসাইকেল মেরামতের কাজ করা হতো। অভিযুক্ত যুবক বলেন, আমাকে শুধু আজকের দিনের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছিল। ঘরটিতে কী আছে বা এর জন্য কে দায়ী, সে বিষয়ে আমি কিছুই জানি না। আজই আমার এখানে কাজের প্রথম দিন।

Share this news as a Photo Card


আরো নিউজ

মালয়েশিয়ায় একটি অফিস থেকে ২০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার, তদন্তে কর্তৃপক্ষ

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

মালয়েশিয়ায় একটি অফিস থেকে ২০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার, তদন্তে কর্তৃপক্ষ

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com