• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৩৬ বাংলাদেশি ফিরছেন দেশে ২৬ অক্টোবর সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে আগামীকাল আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১০ হাজারের বেশি শিক্ষার্থী টাইফুন চাম্পির তাণ্ডবে তাইওয়ানে নিহত ১, আহত ৩৫০; বিদ্যুৎহীন হাজারো পরিবার অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে যে দোয়া পড়তেন নবীজি (সা.), জেনে নিন ফজিলত শীতের আগে গিজার কিনবেন? দেখে নিন কেনার আগে যে ৮টি বিষয় জরুরি ছুটির বিকেলে চায়ের সঙ্গে জমে উঠুক মুচমুচে চিকেন আলুর চপ রোনালদোর গোল, আল নাসরের দাপুটে জয় ৩-১ গোলে মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অক্ষত সংগীতশিল্পী শ্রীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, মসজিদসহ পুড়ল একাধিক দোকান

রোনালদোর গোল, আল নাসরের দাপুটে জয় ৩-১ গোলে

স্পোর্টস ডেস্ক / ২ টাইম:
আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

সৌদি প্রো লিগের ম্যাচে আল ফয়সালিকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। সেই জয়ে একটি গোল করে অবদান রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।শুক্রবার (২৩ অক্টোবর) মাজমাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রোনালদো ছাড়াও গোলের দেখা পেয়েছেন আল হামদান। পাশাপাশি করেছেন একটি অ্যাসিস্টও। অন্য গোলটি করেন অ্যাঙ্গেলো গ্যাব্রিয়েল।ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যায় আল নাসর। সাদিও মানের পাস থেকে আল হামদান গোল করে এগিয়ে নেন দলকে। অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পেয়ে কোচ অ্যাঞ্জে পোস্টেকোগলুর আস্থার প্রতিদান দেন তিনি।হাজার গোলের মাইলফলকের লক্ষ্যে ছুটছেন রোনালদো।

 

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে তিনি জাল খুঁজে নেন। জোয়াও ফেলিক্সের ক্রস হেডে গোল করেন তিনি। তিন মিনিট পর আবারও জালের দেখা পেয়েছিলেন রোনালদো, তবে শেষ পর্যন্ত রেফারি গোলটি বাতিল করেন।দুই গোল হজমের পর ৬৬ মিনিটে থিও বঙ্গোন্দার গোলে ব্যবধান কমায় আল ফয়সালি। মোহাম্মদ আল-শানকিতির ক্রস থেকে হেডে গোল করেন তিনি। পরিস্থিতি সামাল দিতে ও আক্রমণভাগের শক্তি বাড়াতে গ্যাব্রিয়েলকে মাঠে নামান পোস্টেকোগলু।এই সিদ্ধান্ত কাজেও আসে। মাঠে নামার ১১ মিনিটের মাথায় গোল করেন ২১ বছর বয়সী ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড।

 

গোলের পেছনে অবদান ছিল আল-হামদানের, যিনি সতীর্থকে দিয়ে গোল করান।এই জয়ে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আল নাসর। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল কাদসিয়াহ, যারা একই রাউন্ডে মুখোমুখি হবে আল হিলালের। এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে আল হিলাল, যদিও তাদের একটি স্থগিত ম্যাচ হাতে রয়েছে।এ নিয়ে টানা তিন ম্যাচে জয় পেল রোনালদোর দল। এর আগে আল-দিরিয়াহকে ৩-০ এবং নিওমকে ১-০ গোলে হারিয়েছিল আল নাসর।

Share this news as a Photo Card


আরো নিউজ

রোনালদোর গোল, আল নাসরের দাপুটে জয় ৩-১ গোলে

24 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

রোনালদোর গোল, আল নাসরের দাপুটে জয় ৩-১ গোলে

24 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com