• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে গ্রীন হসপিটালে নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন জলঢাকায় শ্মশানঘাট রক্ষা কাজে অনিয়মের অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি ছেলেসহ অনিয়ম করে নিয়োগ, পবিপ্রবির সাবেক ভিসির বিরুদ্ধে দুদকের মামলা শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই সপ্তাহ পর রিয়াদ বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু, ফের হামলার হুমকি হুথিদের ২৯ অক্টোবর প্রকাশ হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক অবস্থা তদন্তের দায়িত্ব পেলেন মুরাদ, ১৫ দিনে প্রতিবেদন এলএনজি আমদানি বাড়াচ্ছে সরকার, বিপি ও কাতার থেকে কেনা হবে ৬ কার্গো প্রধানমন্ত্রীকে বহনকারী বাস নিয়ে মন্তব্য, আবু বকরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর এআই ডাটা সেন্টার নির্মাণে ফিনল্যান্ডে ৪ লাখ গাছ কাটার অভিযোগ, বন্ধ কাজ

শিশুর কান্নায় নামাজ ভেঙে দেওয়া যাবে? ইসলামে কী নির্দেশনা রয়েছে

ধর্ম ডেস্ক / ১০ টাইম:
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

প্রশ্ন: নামাজ আদায় করার সময় শিশু সন্তান যদি অতিরিক্ত কান্নাকাটি করে, তবে কি নামাজ ছেড়ে দিয়ে পরবর্তীতে তা কাজা হিসেবে পড়া যাবে?

উত্তর: নামাজ নির্দিষ্ট ওয়াক্তে আদায় করা ফরজ। তাই শিশু সন্তানের সাধারণ কান্নাকাটির কারণে সময়মতো নামাজ আদায় না করে ইচ্ছাকৃতভাবে ওয়াক্ত পার করে দেওয়া এবং পরবর্তীতে তা কাজা হিসেবে পড়া জায়েজ নেই। নামাজ নির্ধারিত ওয়াক্তের ভেতরেই আদায় করা আবশ্যক।

এ ক্ষেত্রে শরিয়তের নির্দেশনা ও করণীয় বিষয়গুলো নিচে উল্লেখ করা হলো:

১. নামাজ সংক্ষেপ করা

নামাজ শুরু করার পর যদি শিশু কান্না শুরু করে, তবে নামাজ ভেঙে না ফেলে কেরাত এবং রুকু-সিজদার তাসবিহ সংক্ষিপ্ত করে দ্রুত ফরজ ও ওয়াজিবসমূহ আদায় করে নামাজ শেষ করা যেতে পারে। স্বয়ং রাসুলুল্লাহ (সা.) জামাতে নামাজ পরিচালনাকালে শিশুর কান্নার আওয়াজ শুনলে নামাজ সংক্ষেপ করতেন, যাতে মায়ের কষ্ট না হয়।

২. নামাজের ভেতরে হালকা নড়াচড়া বা কাছে টানা

শিশু যদি সামান্য কান্নাকাটি করে, তবে কিবলা থেকে সিনা কিবলার দিক থেকে না ফিরিয়ে নামাজের ভেতরেই আমলে কালিল বা হালকা নড়াচড়া করে (যেমন: হাত বাড়িয়ে শিশুকে কাছে টেনে নেওয়া বা স্পর্শ করা) শান্ত করার সুযোগ থাকলে তা করা যাবে। এতে নামাজ নষ্ট হবে না।

৩. যখন নামাজ ভেঙে ফেলা জায়েজ বা ওয়াজিব

শিশু যদি এমন মারাত্মক ও অতিরিক্ত চিৎকার বা কান্নাকাটি করে—যাতে তার বড় ধরনের শারীরিক ক্ষতির আশঙ্কা তৈরি হয় (যেমন: দম বন্ধ হয়ে যাওয়া, আগুনে হাত দেওয়া কিংবা খাট বা উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকা)—তবে নামাজ ভেঙে শিশুকে রক্ষা করা জায়েজ, এমন কি ক্ষেত্রবিশেষে ওয়াজিব।

এ রকম জরুরি অবস্থায় নামাজ ভেঙে ফেললে, শিশুকে নিরাপদ ও শান্ত করার পর ওয়াক্ত থাকা অবস্থাতেই পুনরায় নতুন করে সেই নামাজ আদায় করে নিতে হবে। ওয়াক্তের মধ্যে নামাজ আদায়ের সুযোগ থাকা সত্ত্বেও ওয়াক্ত পার করে নামাজ কাজা করা যাবে না।

Share this news as a Photo Card


আরো নিউজ

শিশুর কান্নায় নামাজ ভেঙে দেওয়া যাবে? ইসলামে কী নির্দেশনা রয়েছে

25 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

শিশুর কান্নায় নামাজ ভেঙে দেওয়া যাবে? ইসলামে কী নির্দেশনা রয়েছে

25 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com