• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শেয়ারবাজারে ৩২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, সর্বোচ্চ ৬০ শতাংশ দেবে ইউনাইটেড পাওয়ার গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে বিশ্বাসঘাতকতার দায়ে বিচারের মুখোমুখি হতে হবে: মঞ্জু নেতানিয়াহু ও আইজেনকোতের আদর্শ এক, লক্ষ্য ‘গ্রেটার ইসরায়েল’: বিশ্লেষক জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যা: শেখ হাসিনাসহ ৮ জনের অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর চুয়েটের অচলাবস্থা নিরসনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ইউজিসির মতবিনিময় মালদ্বীপের পার্লামেন্টে বাংলাদেশ–মালদ্বীপ সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দারুণ খেলতে খেলতে চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয় ছবি ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে তানজিন তিশাকে লিগ্যাল নোটিশ হাতা গোটানো অবস্থায় নামাজ পড়া কি মাকরুহ? জানুন ইসলামের বিধান চার্জে থাকা ফোনে হাত দিলেই শক? জেনে নিন কারণ ও সতর্কতা

চুয়েটের অচলাবস্থা নিরসনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ইউজিসির মতবিনিময়

প্রবাস পোস্ট ডেস্ক / ১০ টাইম:
আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ছয় সদস্যের পরামর্শক কমিটি। বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে শিক্ষকরা নিজেদের অবস্থান ও আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। অন্যদিকে, শিক্ষার্থীরা সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানান। সব পক্ষের বক্তব্য শুনে পরিস্থিতির উন্নয়নে সরকারকে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কমিটি।বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

 

দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন কমিটির সদস্যরা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে।পরামর্শক কমিটির নেতৃত্বে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন। কমিটির সদস্যসচিব ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. মহিবুল আহসান। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী।

 

শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক রাশিদুল হাসান সাংবাদিকদের বলেন, চলমান পরিস্থিতি নিয়ে শিক্ষকদের বক্তব্য কমিটির কাছে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে লিখিত নথিপত্র দেওয়ার পাশাপাশি মৌখিকভাবেও তাদের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে।তিনি বলেন, কমিটি শিক্ষকদের বক্তব্য শুনেছে। আলোচনায় উঠে আসা বিষয়গুলো সরকারের উচ্চপর্যায়, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হবে বলে তারা আশা করছেন। এর মাধ্যমে অচলাবস্থা নিরসনে দ্রুত একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসবে বলে প্রত্যাশা তাদের।শিক্ষার্থীদের পক্ষ থেকেও সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানানো হয়েছে। যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী গোলাম মুর্শেদ রাতুল বলেন, শুরু থেকেই তারা অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে অনড় রয়েছেন।

 

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একই দাবিতে আন্দোলন করছেন। বৈঠকে তাদের এ অবস্থানের কথা কমিটিকে জানানো হয়েছে।এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে ছাত্রদলের ছয়-সাতজন নেতাকর্মী পরামর্শক কমিটির সঙ্গে দেখা করেন। তাদের মধ্যে ছিলেন চুয়েট ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন।পরে সাংবাদিকদের ওয়াসিফ রাশেদ বলেন, শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়া ও ক্লাস স্থগিত থাকার বিষয়টি তুলে ধরতে তারা কমিটির সঙ্গে দেখা করেছেন। উপাচার্য নিয়োগ রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও সার্বিক প্রক্রিয়ার বিষয় উল্লেখ করে তিনি বলেন, তারা কোনো পক্ষের প্রতিপক্ষ হিসেবে আসেননি। শিক্ষার্থীদের ভিন্নমত থাকতে পারে, তাদেরও ভিন্নমত থাকতে পারে।

 

তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের সিদ্ধান্ত মানা হচ্ছে না এবং উপাচার্যের সঙ্গে দেখা করতে আসা কয়েকজনকে বাধা দেওয়া হয়েছে। বিভিন্ন একাডেমিক গ্রুপ থেকেও শিক্ষার্থীদের বের করে দেওয়ার অভিযোগ করেন তিনি। অচলাবস্থা নিরসনে গঠিত কমিটির কাছে নিজেদের মতামত তুলে ধরতেই তারা এসেছেন বলে জানান চুয়েট ছাত্রদল সভাপতি।মতবিনিময় শেষে ইউজিসির সদস্য ও পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন সাংবাদিকদের বলেন, চুয়েটের চলমান পরিস্থিতি পর্যালোচনা করে সমাধানের পথ খুঁজতে এ কমিটি গঠন করা হয়েছে। প্রথম দিনে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন তারা। কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্যও শোনা হবে।সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির উন্নয়নে সরকারকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি।

Share this news as a Photo Card


আরো নিউজ

চুয়েটের অচলাবস্থা নিরসনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ইউজিসির মতবিনিময়

28 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

চুয়েটের অচলাবস্থা নিরসনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ইউজিসির মতবিনিময়

28 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com