• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা জাকিরের দাবি, তাঁকে হেয় করতে চলছে অপপ্রচার তুরাগ নদে সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মরদেহ, নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের পোলট্রি খামারিদের স্বার্থরক্ষায় লাইসেন্স পেল ‘বাংলাদেশ পোলট্রি খামারি সংগঠন’ চট্টগ্রামে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা নেওয়ার অভিযোগ: শেখ হাসিনাসহ তিনজনের মামলার প্রতিবেদন ৩১ জানুয়ারি ধর্মীয় বিষয়ে এআই কতটা নির্ভরযোগ্য? তথ্য যাচাইয়ে ইসলামের ‘তাবাইয়্যুন’ নীতি জলঢাকায় প্রতিবন্ধী তুষারকে মারধরের অভিযোগ, সুষ্ঠু বিচারের দাবিতে বিএনপি নেতাদের মতবিনিময় সভা জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে গান শোনাবেন নগরবাউল জেমস হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে তিন তেলবাহী জাহাজে আগুন: ইরান সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের ২৩ শতাংশই বাংলাদেশি

ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা নেওয়ার অভিযোগ: শেখ হাসিনাসহ তিনজনের মামলার প্রতিবেদন ৩১ জানুয়ারি

প্রবাস পোস্ট ডেস্ক / ৬ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী বছরের ৩১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

এ মামলার অপর আসামি হলেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর সাবেক সভাপতি এবং এক্সিম ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

এর আগে গত ৩ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, ১৯৯৪ সালের ৬ সেপ্টেম্বর নিবন্ধিত দলিলের মাধ্যমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ গঠন করা হয়। দলিল অনুযায়ী, শেখ হাসিনা ট্রাস্টটির আজীবন সভাপতি এবং তার অনুপস্থিতিতে শেখ রেহানা সভাপতির দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ রয়েছে।

দুদকের অভিযোগ, সমাজসেবা অধিদপ্তর ও এনজিও বিষয়ক ব্যুরোর প্রয়োজনীয় অনুমোদন না থাকা সত্ত্বেও দেশের ৪১টি তফসিলি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ট্রাস্টটির নামে মোট ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করা হয়।

অনুসন্ধানে আরও অভিযোগ করা হয়, তৎকালীন বিএবি সভাপতি মো. নজরুল ইসলাম মজুমদার নির্বাহী কমিটির সভার নির্ধারিত আলোচ্যসূচিতে বিষয়টি না থাকা সত্ত্বেও তা ‘বিবিধ’ আলোচনায় উপস্থাপন করেন। পরে বিভিন্ন নির্বাহী কমিটির সিদ্ধান্তের মাধ্যমে ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ট্রাস্টের অনুকূলে অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ব্যাংকে চিঠি দেওয়া হয় এবং ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকে ট্রাস্টের অনুকূলে অর্থ সংগ্রহ করা হয় বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

দুদকের ভাষ্য অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিল থেকে ট্রাস্টের নামে অর্থ সংগ্রহ করেন। এর মাধ্যমে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলায় ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালকে অপরাধের ঘটনাকাল হিসেবে উল্লেখ করা হয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা নেওয়ার অভিযোগ: শেখ হাসিনাসহ তিনজনের মামলার প্রতিবেদন ৩১ জানুয়ারি

29 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা নেওয়ার অভিযোগ: শেখ হাসিনাসহ তিনজনের মামলার প্রতিবেদন ৩১ জানুয়ারি

29 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com