• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের ভ্যানে আগুন, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর শ্রমিকদের উসকানি দিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে পরাজিত শক্তি: রিজভী বিদ্যুৎ সাশ্রয়ে সংসদ ভবনে সোলার প্যানেল ও প্রি-পেইড মিটার স্থাপনের পরিকল্পনা দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি শ্রমিকের মজুরির দাবিতে বিজিবি নামানো রাষ্ট্র কার পক্ষে, প্রশ্ন নাহিদ ইসলামের ঢাকার বায়ুদূষণ রোধে ৯ দফা নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানতে চাইলেন হাইকোর্ট শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের প্রশিক্ষণ ছাড়াই নিয়োগ, দায় মন্ত্রণালয়ের: শিক্ষামন্ত্রী রাশিয়া-ইউক্রেনের সতর্কতা অ্যাপ হ্যাক, নাগরিকদের কাছে পারমাণবিক হামলার ভুয়া বার্তা মালদ্বীপে শ্রমিক আন্দোলন, আটক ২০-২৫ জন; দেশে ফেরত পাঠানোর শঙ্কায় ১৫০ বাংলাদেশি ব্রিটিশ নাগরিকত্বে আইপিএলের দরজা খুলছে পাকিস্তানি পেসার আমিরের?

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের প্রশিক্ষণ ছাড়াই নিয়োগ, দায় মন্ত্রণালয়ের: শিক্ষামন্ত্রী

প্রবাস পোস্ট ডেস্ক / ২ টাইম:
আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া প্রশাসনসহ অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা প্রশিক্ষণ শেষে কর্মস্থলে যোগ দিলেও শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ক্ষেত্রে সেই ব্যবস্থা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া কর্মকর্তারা কোনো ধরনের ওরিয়েন্টেশন ছাড়াই শিক্ষকতায় যোগ দেন। প্রশাসন ও শিক্ষা ক্যাডারের মধ্যে এ পার্থক্য ও পরবর্তীতে যেসব বৈষম্য হয়, তার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের ত্রুটিই দায়ী। সোমবার (২ নভেম্বর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশাসন ক্যাডার ও শিক্ষা ক্যাডারের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে। এ কারণে পদে পদে বৈষম্যও দেখা দিচ্ছে। এটা শিক্ষা মন্ত্রণালয়ের ত্রুটির কারণে ঘটছে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা চার-পাঁচ মাস প্রশিক্ষণ নিয়ে কর্মস্থলে যোগ দেন। অথচ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য সেই প্রশিক্ষণের ব্যবস্থা নেই। এর দায় শিক্ষা মন্ত্রণালয়ের।

 

তিনি বলেন, বিসিএস ক্যাডারে নিয়োগ পাওয়ার পর কর্মকর্তারা প্রশিক্ষণে যান। প্রশিক্ষণ শেষে কর্মস্থলে যোগ দেন। সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী ও বিমানবাহিনীতেও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। কিন্তু শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য কোনো ওরিয়েন্টেশন কর্মসূচি নেই। তারা সরাসরি শিক্ষকতায় যোগ দেন। শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অবমূল্যায়নের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অনেক সময় ছোট করে দেখা হয়। অথচ তারাও বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পান। অন্য ক্যাডারের কর্মকর্তাদের মতো একই প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা শিক্ষকতায় আসেন।

 

উচ্চশিক্ষার মান নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আমরা শুধু এসএসসি ও এইচএসসি নিয়ে বেশি আলোচনা করি। ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষা নিয়ে তেমন কথা বলি না। আমরা ধরে নিই, শিক্ষার্থীরা নিজেরাই পড়বে, শিখবে। কিন্তু সেখানে শিক্ষার মান কতটা নিশ্চিত হচ্ছে, সেটিও আমাদের দেখতে হবে। শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সময়ে শিক্ষার ক্ষেত্রে এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কেও ধারণা নিতে হবে। শিক্ষাখাতে সরকারের বরাদ্দের প্রসঙ্গ তুলে ড. এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন। আগামীর বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে।

 

শিক্ষকদের উন্নয়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমরা আগামীর বাংলাদেশ গড়তে কাজ করছি। প্রধানমন্ত্রী এ জন্য মরিয়া হয়ে কাজ করছেন। কেউ যদি শিক্ষকদের উন্নয়নের চিন্তা না করেন, তাহলে তাকে কি আপনারা মন্ত্রিত্ব দিতেন? অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন ও নায়েমের প্রশিক্ষণ ও বাস্তবায়ন বিভাগের পরিচালক অধ্যাপক প্রিম রিজভী। সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।

Share this news as a Photo Card


আরো নিউজ

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের প্রশিক্ষণ ছাড়াই নিয়োগ, দায় মন্ত্রণালয়ের: শিক্ষামন্ত্রী

02 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের প্রশিক্ষণ ছাড়াই নিয়োগ, দায় মন্ত্রণালয়ের: শিক্ষামন্ত্রী

02 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com