• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার শুনানি আজ জামিনে কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান এখন বিকাশ অ্যাপেই পরিশোধ করা যাবে ট্রাফিক মামলার জরিমানা আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, নতুন করে ৫০ কারখানা ছুটি ‘নাহিদ ইসলামের ভক্ত আমি’, এনসিপির অনুষ্ঠানে বললেন আসিফ আকবর অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র আঘাত, বাতাসের গতি ১২০ কিলোমিটার সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য ২৫ বিষয়ে নির্দেশনা, জেনে নিন করণীয় ও বর্জনীয় শেকৃবির গবেষণার মাঠে সচিবালয় নির্মাণ বন্ধের দাবি, শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসরে ম্যাক্সওয়েল, খেলবেন বিগ ব্যাশে

এখন বিকাশ অ্যাপেই পরিশোধ করা যাবে ট্রাফিক মামলার জরিমানা

প্রবাস পোস্ট ডেস্ক / ৬ টাইম:
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

দেশের যেকোনো প্রান্ত থেকে এখন মাত্র কয়েক ট্যাপেই বাড়তি কোনো ঝামেলা ছাড়াই বিকাশ অ্যাপ থেকেই তাৎক্ষণিক ট্রাফিক ফাইন পরিশোধ করা যাচ্ছে। এছাড়া দেশজুড়ে ছড়িয়ে থাকা সাড়ে তিন লাখের বেশি এজেন্ট পয়েন্ট থেকেও এই ফাইন পরিশোধ করা যাচ্ছে।

কমিউনিটি ব্যাংক ও বিকাশ এর উদ্যোগে নতুন চালু হওয়া এই সেবার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সব ধরনের ট্রাফিক মামলার ফাইন পরিশোধ করতে পারছেন গ্রাহকরা।

প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়, রাস্তায় চলাচলের সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে মামলা হলে তা তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির সুযোগ দিতে এই সুবিধা চালু করা হয়েছে। ট্রাফিক ফাইন স্লিপ পাওয়ার পর গ্রাহকেরা যেকোনো সময় যেকোনো স্থান থেকেই বিকাশ অ্যাপের মাধ্যমে এই ফি পরিশোধ করতে পারছেন। এরপর সাথে সাথেই পেমেন্টের ডিজিটাল রিসিট দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে জব্দকৃত নথিপত্র দ্রুত ছাড়িয়ে নেয়া সম্ভব হচ্ছে।

বিকাশ অ্যাপে যেভাবে ট্রাফিক ফাইন পরিশোধ করা যাবে

বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘পে বিল’ আইকনে গিয়ে ‘সরকারি ফি’ অপশনে অথবা ‘সার্চ’ বারে ‘ট্রাফিক ফাইন’ লিখে সার্চ করে সেবাটি নির্বাচন করতে হবে। এরপর ট্রাফিক মামলার স্লিপে থাকা নির্দিষ্ট কেস নম্বর ইনপুট দিলেই স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে ফাইনের টাকা দেখা যাবে। সব তথ্য মিলিয়ে নেয়ার পর গ্রাহক তার পিন নম্বর দিয়ে নিশ্চিত করলেই তাৎক্ষণিকভাবে ফাইন পরিশোধ হয়ে যাবে।

পেমেন্ট সম্পন্ন হলে গ্রাহকের মোবাইলে এসএমএস ও অ্যাপে নোটিফিকেশন পৌঁছে যাবে। এক্ষেত্রে নির্ধারিত ফি প্রযোজ্য হবে। পেমেন্ট শেষে ডিজিটাল রিসিট ডাউনলোড করে জব্দকৃত নথিপত্র দ্রুত ছাড়িয়ে নেয়া সম্ভব হবে। ট্রাফিক ফাইন পরিশোধের এই ফিচারটি সম্বন্ধে বিস্তারিত জানা যাবে এই লিংকে- https://tinyurl.com/4udymf5p।

এজেন্ট পয়েন্টে গিয়ে ট্রাফিক ফাইন পরিশোধের সেবা নিতে এজেন্টকে কেস আইডি এবং মোবাইল নম্বর শেয়ার করতে হবে। ফাইন পরিশোধ হয়ে গেলে এজেন্টের কাছ থেকেই ডিজিটাল রিসিট পেয়ে যাবেন গ্রাহক।

Share this news as a Photo Card


আরো নিউজ

এখন বিকাশ অ্যাপেই পরিশোধ করা যাবে ট্রাফিক মামলার জরিমানা

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

এখন বিকাশ অ্যাপেই পরিশোধ করা যাবে ট্রাফিক মামলার জরিমানা

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com