কাঠবাদাম প্রোটিন, আঁশ, স্বাস্থ্যকর চর্বি ও প্রয়োজনীয় পুষ্টি উপাদানে সমৃদ্ধ একটি খাবার। সাধারণত একবারে ২৩টি কাঠবাদাম খাওয়াকে এক পরিবেশন ধরা হয়। তবে গবেষণায় দেখা গেছে, এর চেয়ে কিছুটা বেশি কাঠবাদাম খেলে হৃদযন্ত্র, অন্ত্র ও ত্বকের স্বাস্থ্যের জন্য বাড়তি উপকার পাওয়া যেতে পারে।
সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন ৩৫ থেকে ৫৬টি কাঠবাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এর পরিমাণ প্রায় দেড় থেকে দুই আউন্স। সাধারণত ২৩টি কাঠবাদামকে এক আউন্স বা এক পরিবেশন ধরা হয়। তবে কাঠবাদামের স্বাস্থ্য উপকারিতা নিয়ে করা অনেক গবেষণায় প্রতিদিন এর চেয়ে কিছুটা বেশি খাওয়ার বিষয়টি বিবেচনা করা হয়েছে।
বেশি পরিমাণে কাঠবাদাম খেলে কোলেস্টেরল, রক্তচাপ ও রক্তে শর্করা নিয়ন্ত্রণের পাশাপাশি অন্ত্র ও ত্বকের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। এতে রয়েছে অসম্পৃক্ত চর্বি, আঁশ, প্রোটিন, ম্যাগনেশিয়ামসহ বিভিন্ন পুষ্টি উপাদান। এসব উপাদান কাঠবাদামের স্বাস্থ্য উপকারিতা বাড়ায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।
প্রতিদিন ৩৫ থেকে ৫৬টি কাঠবাদাম খাওয়ার সঙ্গে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতার সম্পর্ক পাওয়া গেছে। যেমন-
কাঠবাদামে চর্বির পরিমাণ বেশি হলেও গবেষণায় দেখা গেছে, সাধারণত এটি খেলে ওজন বাড়ে না। পর্যবেক্ষণমূলক গবেষণায় কাঠবাদাম খাওয়ার সঙ্গে উন্নত খাদ্যাভ্যাস, কম বডি মাস ইনডেক্স (বিএমআই) এবং কম কোমরের মাপের সম্পর্ক পাওয়া গেছে।
২৩টি বা এক আউন্স কাঠবাদামে ১৬৪ ক্যালরি, ৬ গ্রাম প্রোটিন, ১৪ গ্রাম চর্বি (১ গ্রাম সম্পৃক্ত ও ১৩ গ্রাম অসম্পৃক্ত), ৬ গ্রাম কার্বোহাইড্রেট এবং ৩.৫ গ্রাম আঁশ থাকে। এছাড়া এতে ৭৬ মিলিগ্রাম ক্যালসিয়াম (দৈনিক চাহিদার ৬ শতাংশ), ৭৬.৫ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম (দৈনিক চাহিদার ১৮ শতাংশ) এবং ১২.৫ মাইক্রোগ্রাম ফোলেট (দৈনিক চাহিদার ৩ শতাংশ) পাওয়া যায়।
প্রতিদিনের খাবারে সহজেই কাঠবাদাম যোগ করতে পারেন। যেমন-
সূত্র: ভেরিওয়েল হেলথ