• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার শুনানি আজ জামিনে কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান এখন বিকাশ অ্যাপেই পরিশোধ করা যাবে ট্রাফিক মামলার জরিমানা আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, নতুন করে ৫০ কারখানা ছুটি ‘নাহিদ ইসলামের ভক্ত আমি’, এনসিপির অনুষ্ঠানে বললেন আসিফ আকবর অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র আঘাত, বাতাসের গতি ১২০ কিলোমিটার সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য ২৫ বিষয়ে নির্দেশনা, জেনে নিন করণীয় ও বর্জনীয় শেকৃবির গবেষণার মাঠে সচিবালয় নির্মাণ বন্ধের দাবি, শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসরে ম্যাক্সওয়েল, খেলবেন বিগ ব্যাশে

হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪ নতুন সুবিধা, বদলে যাবে চ্যাটের অভিজ্ঞতা

তথ্যপ্রযুক্তি ডেস্ক / ২ টাইম:
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন অসংখ্য মেসেজ জমা হয়। প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা, নতুন সদস্যকে আগের আলোচনা সম্পর্কে জানানো কিংবা গুরুত্বপূর্ণ কোনো বার্তা মনে রাখা এসব কাজ অনেক সময় বেশ ঝামেলার হয়ে ওঠে। ব্যবহারকারীদের এই সমস্যা কমাতে গ্রুপ চ্যাটে চারটি নতুন সুবিধা যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ মেসেজ দীর্ঘদিন পিন করে রাখা, নতুন সদস্যকে পুরোনো চ্যাটের অংশ দেখানো এবং নির্দিষ্ট গ্রুপের জন্য আলাদা স্ট্যাটাস শেয়ার করার সুযোগ।

নতুন ফিচারগুলো চালু হলে গ্রুপের কথোপকথন সামলানো আরও সহজ হবে বলে মনে করছে সংস্থাটি। দেখে নেওয়া যাক, কী কী সুবিধা পাওয়া যাবে।

১. গুরুত্বপূর্ণ মেসেজ পিন থাকবে অনির্দিষ্টকাল

হোয়াটসঅ্যাপ গ্রুপে জরুরি কোনো তথ্য সবার নজরে রাখার জন্য মেসেজ পিন করার সুবিধা আগে থেকেই রয়েছে। এতদিন কোনো মেসেজ ২৪ ঘণ্টা, ৭ দিন কিংবা ৩০ দিনের জন্য পিন করে রাখা যেত। এবার সেই ব্যবস্থায় যোগ হচ্ছে অনির্দিষ্ট সময়ের জন্য পিন করে রাখার বিকল্প।

এর ফলে গ্রুপের নিয়মকানুন, অনুষ্ঠানের সময়সূচি, মিটিংয়ের তথ্য কিংবা গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা বারবার নতুন করে পিন করার প্রয়োজন হবে না। যত দিন প্রয়োজন, তত দিনই সেটি গ্রুপের উপরে রাখা যাবে। বর্তমানে একসঙ্গে সর্বোচ্চ চারটি মেসেজ পিন করার সুবিধার কথাও জানানো হয়েছে।

২. নতুন সদস্যকে দেখানো যাবে আগের কথোপকথন

কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন সদস্য যোগ দিলে আগের আলোচনা সম্পর্কে তার কিছুই জানা থাকে না। ফলে কথোপকথনের ধারাবাহিকতা বুঝতে অনেক সময় পুরোনো মেসেজ খুঁজতে হয়। এই সমস্যা কমাতেই আসছে মেসেজ হিস্ট্রি শেয়ার করার সুবিধা।

নতুন ফিচারের সাহায্যে গ্রুপের অ্যাডমিন বা দায়িত্বপ্রাপ্ত সদস্যরা পরে যুক্ত হওয়া ব্যক্তির সঙ্গে আগের কিছু মেসেজ ভাগ করে নিতে পারবেন। এজন্য গ্রুপে নতুন যোগ দেওয়া সদস্যের নামের ওপর ট্যাপ করে চ্যাট হিস্ট্রি শেয়ার করার বিকল্প ব্যবহার করা যাবে।

আগে নতুন সদস্যকে গ্রুপে যুক্ত করার সময়ই চ্যাট হিস্ট্রি শেয়ার করার সুযোগ পাওয়া যেত। সেই সময়ে বিষয়টি এড়িয়ে গেলে পরে পুরোনো কথোপকথন পৌঁছে দেওয়া সহজ ছিল না। নতুন ব্যবস্থায় সেই অসুবিধা কমবে। হোয়াটসঅ্যাপের দাবি, শেয়ার করা মেসেজও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুরক্ষার আওতায় থাকবে।

৩. নিজের মেনশন করা মেসেজ খুঁজে পাওয়া সহজ হবে

বড় গ্রুপে একের পর এক মেসেজ আসতে থাকলে নিজের নাম উল্লেখ করে পাঠানো বার্তাও অনেক সময় চোখ এড়িয়ে যায়। বিশেষ করে কাজের গ্রুপে গুরুত্বপূর্ণ কোনো নির্দেশ বা প্রশ্ন মিস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই সমস্যা সমাধানে মেনশনভিত্তিক মেসেজ ফিল্টার করার সুবিধা যুক্ত হচ্ছে। এর মাধ্যমে গ্রুপের চ্যাটে যেখানে কোনো সদস্যকে মেনশন করা হয়েছে, সেগুলো আলাদা করে দেখা যাবে। ফলে নিজের নাম উল্লেখ করা বার্তা খুঁজতে পুরো চ্যাট স্ক্রল করতে হবে না। গুরুত্বপূর্ণ প্রশ্ন, নির্দেশ বা আলোচনার উত্তর দেওয়াও সহজ হবে।

৪. নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য আলাদা স্ট্যাটাস

হোয়াটসঅ্যাপের চতুর্থ নতুন সুবিধাটি স্ট্যাটাস শেয়ার করার অভ্যাসে পরিবর্তন আনতে পারে। গ্রুপ স্ট্যাটাস ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনও গ্রুপের সদস্যদের সঙ্গে আলাদাভাবে স্ট্যাটাস শেয়ার করতে পারবেন। এখন কোনো ছবি, ভিডিও বা আপডেট স্ট্যাটাসে দিলে সেটি নির্ধারিত প্রাইভেসি সেটিংস অনুযায়ী কনট্যাক্টদের কাছে পৌঁছায়। কিন্তু নতুন সুবিধায় সব কনট্যাক্টের সঙ্গে শেয়ার না করে পছন্দের কোনো গ্রুপের মধ্যেই স্ট্যাটাস সীমাবদ্ধ রাখা যাবে। সাধারণ স্ট্যাটাসের মতোই এই আপডেটও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। গ্রুপের সদস্যরা শেয়ার করা স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানাতে পারবেন এবং তারাও নিজেদের স্ট্যাটাস দিতে পারবেন।

সব মিলিয়ে, নতুন চারটি ফিচারের লক্ষ্য হোয়াটসঅ্যাপ গ্রুপকে আরও গোছানো ও ব্যবহারবান্ধব করে তোলা। বিশেষ করে বড় গ্রুপ, অফিসের কাজ কিংবা বন্ধু ও পরিবারের গ্রুপে এগুলো কার্যকর হতে পারে। তবে ফিচারগুলো সবার অ্যাকাউন্টে একসঙ্গে পৌঁছাবে কি না, তা নির্ভর করবে হোয়াটসঅ্যাপের পর্যায়ক্রমিক রোলআউটের ওপর।

Share this news as a Photo Card


আরো নিউজ

হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪ নতুন সুবিধা, বদলে যাবে চ্যাটের অভিজ্ঞতা

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪ নতুন সুবিধা, বদলে যাবে চ্যাটের অভিজ্ঞতা

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com