• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, কিয়েভে নিহত ১ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ১৬ নভেম্বর বসছে বোর্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, নিরাপত্তাহীনতায় পড়বে সরকার: নাসীরুদ্দীন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তারেক রহমান গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক / ১৩ টাইম:
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সেমিফাইনাল নিশ্চিত করতে এক পয়েন্টই যথেষ্ট ছিল ভারতের। তবে মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে উঠেছে তারা। বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে ভারত। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন সুহাইল ভাট।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩-২ গোলে ব্যবধানে জয়ের পর স্কোয়াডের ৬ ফুটবলারকে দেশে ফিরিয়ে নেয় ভারত। তবে মালদ্বীপের বিপক্ষে এত বড় পরিবর্তনও ফলাফলে কোনো প্রভাব ফেলেনি।

বুধবার ম্যাচের ৩৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সুহাইল। আবদুল রাবেহকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় ভারত। স্পটকিক থেকে মালদ্বীপের গোলরক্ষককে ভুল দিকে পাঠিয়ে বল জালে পাঠান মোহনবাগানের এই তরুণ ফরোয়ার্ড। চলতি টুর্নামেন্টে এটি তার তৃতীয় গোল।

গোলের পর ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে ভারত। তবে দ্বিতীয়ার্ধে মালদ্বীপও আক্রমণে কিছুটা ধার বাড়ায়। ৭৯ মিনিটে হামধানের ফ্রি-কিক দারুণভাবে ঠেকিয়ে দেন ভারতীয় গোলরক্ষক। পাঁচ মিনিট পর মুজধান হাসানের শটও রুখে দেন তিনি।

ম্যাচের শেষ দিকে সমতা ফেরানোর সবচেয়ে ভালো সুযোগটি পায় মালদ্বীপ। ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর বক্সের মধ্যে বল পেয়ে গোলের সামনে একা হয়ে গিয়েছিলেন জাকি; কিন্তু ভারতীয় গোলরক্ষক দুবে সামনে এগিয়ে এসে মুখ দিয়ে তার শট আটকে দেন। চোটের শঙ্কা তৈরি হলেও পরে উঠে দাঁড়ান তিনি।

বাকি সময়ে আর গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। এই জয়ে গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অন্যদিকে, টানা দুই হারে এবারের সাফ শেষ করলো মালদ্বীপ।

Share this news as a Photo Card


আরো নিউজ

মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com