• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, কিয়েভে নিহত ১ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ১৬ নভেম্বর বসছে বোর্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, নিরাপত্তাহীনতায় পড়বে সরকার: নাসীরুদ্দীন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তারেক রহমান গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট, ১০-১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি

প্রবাস পোস্ট ডেস্ক / ৯ টাইম:
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে দুটি বাড়িতে চিরকুটসহ কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ করে ১০-১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা লেখা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মনি ডাক্তার (৪২) ও ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথার (৩০) বাড়িতে এসব জিনিস পড়ে থাকতে দেখা যায়।

রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ি দুটিতে এসব সামগ্রী রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে চিঠি ও কাফনের কাপড়সহ অন্যান্য জিনিসপত্র দেখতে পান ওই বাড়ির সদস্যরা।

মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’

অপরদিকে, বাচ্চু মালিথার বাড়িতে রেখে যাওয়া চিঠি লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’

তবে, দুটি চিঠির লেখা একই হাতের ও একই ধরনের।

ভুক্তভোগী মনি ডাক্তার বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখি। কে বা কারা এসব রেখে গেছে, তা জানি না। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় এসেছি। বাচ্চু মালিথাও আমার সঙ্গে এসেছেন।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, বুধবার সকালে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরসাদিপুর গ্রামের মনি ডাক্তার ও বাচ্চু নামের দুইজনের বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানা পুলিশকে অবগত করা হয়েছে তারা এসে বিষয়টি দেখেছেন।

তিনি আরও বলেন, প্রায় দুই মাস আগে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মতিউর রহমানের বাড়িতে ও ৮নং ওয়ার্ডের বাহিরমাদি গ্রামে বিপ্লব নামের একজনের বাড়িতে একই ধরনের জিনিসপত্র রেখে যাওয়া হয়েছিল। এ ঘটনায় এলাকায় আতঙ্কে সৃষ্টি হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঢাকা পোস্টকে জানান, বিষয়টি তারা শুনেছেন। ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে। ঘটনাস্থলে স্থানীয় ক্যাম্পের ইনচার্জকে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খুব গুরুত্বসহকারে খতিয়ে দেখছে।

এর আগেও এ ধরনের ঘটনা হয়েছে বলে অবগত করলে তিনি জানান, এটা আসলে একটি ট্রেডিশন হয়ে গেছে। কাউকে ভয় দেখাতে হলে তার কাছে এইসব জিনিসপত্র পাঠায়। তাকে আতঙ্কের ভেতর রাখে। আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি।

অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা-দৌলতপুর সার্কেল) দেলোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আমি নিজে সেখানে টিম পাঠিয়েছি। বিষয়টি ফলোআপে রাখছি। ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট, ১০-১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট, ১০-১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com