• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক অভিনেতা তমাল মাহবুবের ৪ দিন, সাবেক এমপি ও সচিবের ৭ দিন করে রিমান্ড ১৫ বছরেও বিশ্ব র‍্যাংকিংয়ে নাম ওঠেনি বুটেক্সের, দায় গবেষণার সীমাবদ্ধতার? হাজার গোলের আরও কাছে রোনালদো, গোল করেও হারল আল নাসর পরিবেশবান্ধব কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, এলইইডি সনদ ৩০২টির গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় জাতীয় নারীশক্তির নিন্দা ও প্রতিবাদ দেশের ৮ জেলা ও ঢাকায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন তথ্য নেই: ভারত মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় আহত প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন

নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক

স্টাফ রির্পোটার / ৮ টাইম:
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের একটি পুকুর থেকে উদ্ধার হওয়া মিঠা পানির কুমিরটির নতুন ঠিকানা এখন গাজীপুর সাফারি পার্ক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা অঞ্চলের কর্মকর্তারা কুমিরটিকে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর এলাকার একটি পুকুরে গত কয়েকদিন যাবৎ একটি কুমির দেখতে পেয়ে স্থানীয় বন বিভাগে খবর দেয়। খবর পেয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকা বিভাগীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় তিন দিনব্যাপী অভিযান চালিয়ে কুমিরটিকে ধরা হয়। কুমিরটির দৈর্ঘ্য আট ফুট।
তিনি আরো জানান, মিঠা পানির কুমির  সাধারণত লবণাক্ত পানির কুমিরের তুলনায় আকারে ছোট হয়। তাদের থুতনি অপেক্ষাকৃত সরু এবং শরীরের রঙ জলপাই বাদামী বা ধূসর হয়। এরা মাংসাশী, মূলত মাছ, ব্যাঙ, কচ্ছপ, পাখি পোকামাকড় ও ছোটপ্রাণী শিকার করে। মিঠা পানির কুমির লাজুক স্বভাবের হয় এবং বিরক্ত না করলে মানুষের জন্য তেমন বিপদজনক নয়।

Share this news as a Photo Card


আরো নিউজ

নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com