• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরকে আধুনিক নগরী গড়তে মহাপরিকল্পনা নতুন চেয়ারম্যানের গাজীপুরে বাড়ির ফটকে কাফন পরানো পুতুল, বুকে গাঁথা বেলকাঁটা ঘিরে আতঙ্ক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ক্যানসারে আক্রান্ত ১০ বছরের জারা, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী বিদেশে মিশনকর্মীদের সন্তানের শিক্ষা ব্যয়ের ৮৫ শতাংশ দেবে সরকার নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, প্রাণ গেল ২৪ জনের বদলি নেমে ৬ মিনিটেই গোল, রিয়ালের জয়ে সুপারসাব কার্লোস এসপি জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য, নাম প্রকাশ না করায় প্রসিকিউশনের আপত্তি নড়াইলের সহিংসতায় মাশরাফির ইন্ধনের অভিযোগ রাশেদ খাঁনের, দাবি দুই বিএনপি নেতা হত্যার নির্দেশনার

মোবাইল নেটওয়ার্ক ছাড়াই মেসেঞ্জারে বার্তা, ভয়েস ও ভিডিও কল

তথ্যপ্রযুক্তি ডেস্ক / ১৪ টাইম:
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রচলিত মোবাইল নেটওয়ার্কের সংযোগ ছাড়া এবার স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে মেসেঞ্জার ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে। এই প্রযুক্তির আওতায় ব্যবহারকারীরা শুধু বার্তা আদান-প্রদান নয়, বরং ভয়েস ও ভিডিও কলও করতে পারবেন। েএই সেবা পাওয়ার বিষয়টি নির্ভর করবে মোবাইল অপারেটরের কারিগরি সক্ষমতা, গ্রাহকের ব্যবহৃত প্যাকেজ এবং ওই নির্দিষ্ট এলাকায় স্যাটেলাইট কভারেজের ওপর।

প্রযুক্তি জায়ান্ট কোম্পানিটি শুক্রবার (২০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তাদের নতুন পরিষেবার কথা জানিয়েছে। মেসেঞ্জারের তথ্য অনুযায়ী, কোনো মোবাইল ডিভাইস স্যাটেলাইটের নেটওয়ার্কে যুক্ত হলে অ্যাপটির চ্যাট বিভাগে ‘You’re connected by satellite’ লেখা একটি ব্যানার দেখা যেতে পারে। এতে ব্যবহারকারীরা বুঝতে পারবনে, তার ডিভাইসটি স্যাটেলাইটের সংযোগ ব্যবহার করছে।

তবে স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে মেসেঞ্জার ব্যবহারে কিছু সীমাবদ্ধতা ও কারিগরি চ্যালেঞ্জ রয়েছে। এ ধরনের সংযোগে বার্তা আদান-প্রদানে বিলম্ব হতে পারে এবং ইন্টারনেটের গতি কম বা সংযোগ না হওয়ার শঙ্কা থাকে।

এ ছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে স্যাটেলাইট সংযোগের কার্যকারিতা কমে যেতে পারে। বড় আকারের ছবি বা ভিডিও পাঠাতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে; এমনকি বড় ফাইল আদান-প্রদান অসম্ভবও হয়ে উঠতে পারে। সংযোগ সচল থাকা অবস্থায় মেসেঞ্জার ধীরগতিতে কাজ করা বা সাময়িকভাবে সাড়া না দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে।

সমস্যা দেখা দিলে করণীয়

স্যাটেলাইট সংযোগে মেসেঞ্জার ব্যবহার করতে গিয়ে কোনো সমস্যা দেখা দিলে কয়েকটি বিষয় যাচাই ও অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সেবা ও প্যাকেজ যাচাই: সংশ্লিষ্ট মোবাইল অপারেটর স্যাটেলাইট সেবা দেয় কি না এবং গ্রাহকের বর্তমান প্যাকেজে এই সুবিধা যুক্ত আছে কি না, তা আগে নিশ্চিত করতে হবে। পাশাপাশি ওই নির্দিষ্ট এলাকায় স্যাটেলাইট কভারেজ সচল আছে কি না, তা-ও জেনে নিতে হবে।

খোলা স্থানে অবস্থান: নিরবচ্ছিন্ন সংযোগ পেতে ভবন বা ঘন গাছপালার আড়াল থেকে সরে খোলা জায়গায় যেতে হবে, যেখান থেকে আকাশের দিকে পরিষ্কার দৃষ্টিসীমা থাকে। এরপর কয়েক মিনিট অপেক্ষা করে পুনরায় চেষ্টা করা যেতে পারে।

অ্যাপ ও সফটওয়্যার হালনাগাদ: কারিগরি ত্রুটি এড়াতে মেসেঞ্জার অ্যাপ এবং মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার সব সময় হালনাগাদ রাখা জরুরি।

আবহাওয়া পর্যবেক্ষণ: সংযোগ নেওয়ার আগে আকাশ ও আবহাওয়ার অবস্থা খেয়াল করতে হবে। মেঘলা ও বৃষ্টি স্যাটেলাইট সংকেতের কার্যকারিতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Share this news as a Photo Card


আরো নিউজ

মোবাইল নেটওয়ার্ক ছাড়াই মেসেঞ্জারে বার্তা, ভয়েস ও ভিডিও কল

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

মোবাইল নেটওয়ার্ক ছাড়াই মেসেঞ্জারে বার্তা, ভয়েস ও ভিডিও কল

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com