• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরকে আধুনিক নগরী গড়তে মহাপরিকল্পনা নতুন চেয়ারম্যানের গাজীপুরে বাড়ির ফটকে কাফন পরানো পুতুল, বুকে গাঁথা বেলকাঁটা ঘিরে আতঙ্ক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ক্যানসারে আক্রান্ত ১০ বছরের জারা, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী বিদেশে মিশনকর্মীদের সন্তানের শিক্ষা ব্যয়ের ৮৫ শতাংশ দেবে সরকার নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, প্রাণ গেল ২৪ জনের বদলি নেমে ৬ মিনিটেই গোল, রিয়ালের জয়ে সুপারসাব কার্লোস এসপি জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য, নাম প্রকাশ না করায় প্রসিকিউশনের আপত্তি নড়াইলের সহিংসতায় মাশরাফির ইন্ধনের অভিযোগ রাশেদ খাঁনের, দাবি দুই বিএনপি নেতা হত্যার নির্দেশনার

ইতালির ভেনিসের খালে বড়শিতে ৯০ কেজির বিশাল বোয়াল ধরলেন বাংলাদেশি ‘বাঘা’

প্রবাস ডেস্ক / ১৭ টাইম:
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ইতালির ভেনিস মানেই গন্ডোলা, স্বচ্ছ নীল জলরাশি আর পর্যটকদের ভিড়। তবে ভেনিসের এই পরিচিত দৃশ্যপটের আড়ালে এক অন্যরকম জগত গড়ে তুলেছেন বাংলাদেশি প্রবাসী এমদাদুল সরকার। স্থানীয় প্রবাসী কমিউনিটিতে তিনি ‘বাঘা’ নামেই বেশি পরিচিত। প্রবাসজীবনের ব্যস্ততার ফাঁকে বড়শি হাতে ভেনিসের খাল ও জলাশয়ে মাছ শিকার করা তাঁর নেশা। আর সেই নেশা থেকেই এবার বড়শি দিয়ে ৯০ কেজি এক বিরাট আকৃতির মাছ করে করে হৈচৈ ফেলে দিয়েছেন এমদাদুল সরকার।

ভেনিসের সরু খালে এমদাদুল সরকারের বড়শিতে ধরা পড়া একেকটি বোয়াল মাছের ওজন ৭০ থেকে ৯০ কেজি পর্যন্ত। কোনো কোনো মাছের দৈর্ঘ্য ছাড়িয়ে যায় খোদ শিকারির উচ্চতাকেও। বিশালাকার সব মাছ ধরে ভেনিসের প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয়দের কাছেও তিনি এখন বেশ পরিচিত মুখ।

বহু বছর ধরে ভেনিসে বসবাস করছেন এমদাদুল সরকার। শুরুর দিকে নিছক শখের বশেই বড়শি নিয়ে খালের পাড়ে বসতেন। কিন্তু দীর্ঘদিনের লেগে থাকা আর অভিজ্ঞতা তাঁকে নিয়ে গেছে ভিন্ন এক উচ্চতায়। শিকারিদের ভাষায়, মাছ ধরতে হলে ধৈর্য লাগে; আর বাঘার কাছে এটি অনেকটা ধ্যানের মতো।

দীর্ঘ অভিজ্ঞতার কারণে পানির গতিপ্রকৃতি, বাতাসের দিক আর জলের নিচের নড়াচড়া দেখেই তিনি আঁচ করতে পারেন মাছের অবস্থান। তাঁর নিজের বিশ্বাস, দীর্ঘদিনের এই সখ্যের কারণে পানির নিচে মাছের সঙ্গে তাঁর এক ধরনের নীরব যোগাযোগ বা ‘কথা’ হয়। কখন টোপ ফেলতে হবে, আর কখন সুতায় টান দিতে হবে—তা যেন তাঁর নখদর্পণে।

ইতালির খাল ও জলাশয়ে শৌখিন মৎস্যশিকারের সুযোগ থাকলেও তা অত্যন্ত নিয়মতান্ত্রিক। যত্রতত্র বা যখন-তখন মাছ ধরার কোনো সুযোগ নেই। এমদাদুল সরকারও প্রশাসনের সব নিয়মকানুন মেনেই বড়শি ফেলেন। ইতালিতে মাছ ধরার জন্য সরকারি অনুমোদন বা লাইসেন্স নেওয়ার পাশাপাশি নির্দিষ্ট অঙ্কের ট্যাক্সও পরিশোধ করতে হয়। নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থেকেই বছরের পর বছর ধরে নিজের এই শখ পূরণ করে চলেছেন তিনি।

প্রবাসের যান্ত্রিক জীবনে অনেকেই যখন কাজের চাপে হাঁপিয়ে ওঠেন, তখন ভেনিসের খালপাড়ে বড়শি হাতে দাঁড়িয়ে থাকা এমদাদুল সরকার যেন প্রকৃতির সঙ্গে মিশে থাকার এক অনন্য উদাহরণ। ধৈর্য, অভিজ্ঞতা আর প্রকৃতির প্রতি ভালোবাসার মিশেলে ভেনিসের জলজ জগতে ‘বাঘা’ আজ সত্যিই এক ব্যতিক্রমী নাম।

Share this news as a Photo Card


আরো নিউজ

ইতালির ভেনিসের খালে বড়শিতে ৯০ কেজির বিশাল বোয়াল ধরলেন বাংলাদেশি ‘বাঘা’

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ইতালির ভেনিসের খালে বড়শিতে ৯০ কেজির বিশাল বোয়াল ধরলেন বাংলাদেশি ‘বাঘা’

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com