• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Headline
গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন শ্রীপুর উপজেলা কমিটি গঠন শ্রীপুর উপজেলা সিটি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লি: উদ্বোধন দর্শনায় ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ভাঙচুর-চাঁদাবাজির অভিযোগ, যুবদল নেতা বহিষ্কার বুমরাহকে ছাড়পত্র দেয়নি মেডিকেল দল, বিকল্প হিসেবে প্রিন্স যাদব সিংড়ায় একদিনে তিন উদ্যোগ, ঢেউটিন বিতরণ, চলনবিলে মাছের পোনা অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ এমপি আনুর কালিয়াকৈরে একদিনে ৩০ উন্নয়নকাজের উদ্বোধন, ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক পাওনা টাকা না দিয়েই কাউন্টার রুমে বিএনপির কার্যালয়! শ্রীপুরে দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ডিমের পুষ্টি রং দেখে নয়, নির্ভর করে মুরগির খাদ্য ও পালন-পদ্ধতিতে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানখেতে, আহত নারী নিহত কুয়াকাটাগামী জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

কালিয়াকৈরে একদিনে ৩০ উন্নয়নকাজের উদ্বোধন, ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধ / ১২ টাইম:
আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একই দিনে একযোগে ৩০টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন গাজীপুর জেলাপরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। ব্যতিক্রমী এ উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। গত শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রত্যন্ত এলাকার চলাচলের অনুপযোগী শাখা রাস্তা সংস্কার, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার অবকাঠামোগত উন্নয়নসহ জনকল্যাণমূলক নানা কাজ। উদ্বোধনকালে ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, “উন্নয়ন শুধু শহরকেন্দ্রিক হলে চলবে না। প্রত্যন্ত এলাকার মানুষও উন্নয়নের সমান সুযোগ পাওয়ার অধিকার রাখেন।

 

মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়েই এসব প্রকল্প নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে যেসব এলাকার মানুষ যোগাযোগসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন, পর্যায়ক্রমে সেসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। প্রকল্পগুলোর কাজ যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হবে।” একই দিনে ৩০টি উন্নয়নমূলক কাজের উদ্বোধনকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে বিশেষ করে প্রত্যন্ত এলাকার রাস্তাঘাটের যোগাযোগব্যবস্থার উন্নতি হবে। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমাদের এলাকার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে খারাপ। এখন সংস্কারের উদ্যোগ নেওয়ায় আমরা আশাবাদী।

 

কাজগুলো দ্রুত শেষ হলে মানুষের অনেক উপকার হবে।” আরেক বাসিন্দা বলেন, “একসঙ্গে এতগুলো উন্নয়নকাজের উদ্বোধন হওয়ায় আমরা আনন্দিত। এখন আমাদের প্রত্যাশা, কাজগুলো যেন দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়ন করা হয়।” অনুষ্ঠানে গাজীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও উপসচিব আহাম্মদ হোসেন ভূঁইয়া, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব আলহাজ্ব এম আনোয়ার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মো. মামুদ সরকার, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জুয়েল সরকার, আটাবহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম মোল্লাসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের প্রত্যাশা, উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর কাজ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হলে ফুলবাড়িয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকার যোগাযোগব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি এসব উন্নয়ন প্রকল্প এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
04 September 2026

কুয়াকাটাগামী জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

www.hostbuybd.com
https://slotbet.online/
04 September 2026

কুয়াকাটাগামী জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

www.hostbuybd.com