• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Headline
গাজীপুরে জুয়েলারি ব্যবসায়ী হ’ত্যা ও ডাকাতি: র’ক্ত’মাখা চাকুসহ দুই মূল আসামি গ্রেপ্তা গাছা কলেজের নতুন সভাপতি কামাল উদ্দিন, অগ্রযাত্রার প্রত্যাশা গাছাবাসীর এমপিকে ঘিরে ‘মিথ্যা অপপ্রচার’, তীব্র প্রতিবাদ বড়লেখা উপজেলা বিএনপির বৃষ্টির দিনে শিশুর ঘুম বাড়ে কেন? জানালেন বিশেষজ্ঞরা জেমিনিতে গান তৈরির নতুন মডেল ‘লিরিয়া ৩.৫’ ৯০ শতাংশ জয়ের সাফল্য, কেকেআরের অধিনায়ক হিসেবে রিংকুকেই ভাবছে দল? বিয়ের গুঞ্জনে মুখ খুললেন পূজা চেরি, ‘মিথ্যা খবর ছড়ানো বন্ধ করুন’ পেটে ভাত নেই তবুও মুখে হাসি কাপাসিয়ার সবচেয়ে সুখী দম্পতি সামাদ-মোমেনা বিনিয়োগ আকর্ষণে কোম্পানি আইন সংস্কার, গুরুত্ব পাচ্ছে ডিজিটাইজেশন ও সুশাসন মাঝ আকাশে তেল শেষ, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

এমপিকে ঘিরে ‘মিথ্যা অপপ্রচার’, তীব্র প্রতিবাদ বড়লেখা উপজেলা বিএনপির

নিজস্ব প্রতিনিধি / ১২ টাইম:
আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠুকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন’ তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বড়লেখা উপজেলা বিএনপি। বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, একজন জনপ্রিয় জননেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিযোগিতা গণতান্ত্রিক পরিবেশের স্বাভাবিক অংশ হলেও মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয়।

 

উপজেলা বিএনপির বিবৃতিতে আরও বলা হয়, বড়লেখা ও জুড়ীর সাধারণ মানুষ নাসির উদ্দিন আহমেদ মিঠুর দীর্ঘদিনের রাজনৈতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবগত। মানুষের বিপদে-আপদে পাশে থাকা, এলাকার উন্নয়ন এবং জনগণের স্বার্থে কাজ করার ক্ষেত্রে তাঁর আন্তরিকতা ও দায়িত্বশীলতার বিষয়টি স্থানীয় জনগণের কাছে পরিচিত বলেও দাবি করা হয়েছে। বড়লেখা ও জুড়ীর সর্বস্তরের জনগণের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই করে দেখার আহ্বান জানিয়েছে উপজেলা বিএনপি।

 

যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস, প্রচার বা শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মিথ্যা বা অপপ্রচার দিয়ে সত্যকে দীর্ঘদিন আড়াল করে রাখা যায় না। সময়ের সঙ্গে প্রকৃত সত্য মানুষের সামনে প্রকাশিত হবে। জনগণের ভালোবাসা, আস্থা এবং জনকল্যাণে বাস্তব কাজই একজন নেতার প্রকৃত পরিচয় বহন করে। সবশেষে আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠুকে নিয়ে প্রচারিত সব ধরনের ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ অপপ্রচারের বিরুদ্ধে বড়লেখা উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
07 September 2026

মাঝ আকাশে তেল শেষ, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

www.hostbuybd.com
https://slotbet.online/
07 September 2026

মাঝ আকাশে তেল শেষ, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

www.hostbuybd.com