নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি আশ্রয়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলামের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, আর্থিক অনিয়ম এবং স্বজনপ্রীতিসহ নানা গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগসূত্রে জানা যায়,তিনি স্কুলের ল্যাবটপ, প্রজেক্টর বাসায় নিয়ে রেখেছেন, বরাদ্দকৃত সরকারি টাকা নামমাত্র কাজ দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির তালিকা তৈরিতে স্বজনপ্রীতি ও জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয় অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষক অধিকাংশ দিনই দেরিতে বিদ্যালয়ে আসেন এবং সময় শেষ হওয়ার আগেই বিদ্যালয় ত্যাগ করেন।
পাঠদানের মান দিন দিন নেমে যাচ্ছে, যার ফলে অভিভাবকরা বাধ্য হয়ে সন্তানদের অন্য বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ফান্ড নিয়েও নয় ছয়ের অভিযোগ করেছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক অভিভাবক বলেন, “সরকারি যে অনুদানই আসে, তার কোনো সঠিক হিসাব আমরা পাই না। প্রধান শিক্ষক নিজের খেয়াল খুশি মতো স্কুল চালান। কিছু বলতে গেলে তিনি অশালীন আচরণ করেন। অনিয়মের বিষয়ে জানার জন্য,মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন কেটে দেন।
এ বিষয়ে ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন কেটে দেন, পরবর্তীতে ডিমলা উপজেলা নির্বাহী অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি গণমাধ্যম কর্মীদের কে বলেন, তদন্তে সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী কঠোর দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
https://slotbet.online/