• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৮ বছরের বন্দিজীবন শেষে পরিবারের কাছে ফিরছেন বাদল ফরাজী গাজীপুরে শ্রমিক আন্দোলনের ২৪তম দিন, উত্তাল মহাসড়ক, ৭০ কারখানা বন্ধ পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বিরোধ, মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকদের দাবি ২২ হাজার জিয়াউলের ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের নেওয়া হতো: রাষ্ট্রপক্ষ কে এই সৈয়দ মোজাম্মেল আলী, যার মাধ্যমে দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা? আগুন-সন্ত্রাসের ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগকে দায়ী করলেন সমাজকল্যাণমন্ত্রী ব্যাংক খাত সংস্কারে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের বৈভব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের মিশরে প্রবাসীদের জন্য দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প করবে বাংলাদেশ দূতাবাস

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম / ৬৩ টাইম:
আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রায় ঘোষণা করা হয়।

মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। মামলার কার্যক্রমের ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ওই দিন যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এরপর গতকাল ১৪ সেপ্টেম্বর মামলাটির রায় ঘোষণার জন্য মঙ্গলবারের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক এবং আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। এরপর ট্রাইব্যুনাল রায়ের দিন নির্ধারণ করেন। শেষ পর্যন্ত মঙ্গলবার ট্রাইব্যুনাল সাত আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির কেউই আদালতে উপস্থিত ছিলেন না। তারা সবাই পলাতক রয়েছেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

16 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

16 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com