• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট, ১০-১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি ১৭ বছরে পা রাখল যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘বাংলা সংলাপ’ বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত ছাত্রলীগের ধর্মঘটের দিন জবিতে শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

শাহজালালে ১৪ কেজি সোনা জব্দ: রিমান্ড শেষে অভিযুক্ত সজীব কারাগারে

প্রবাস পোস্ট, ডেস্ক / ৪৩ টাইম:
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৪ কেজি সোনা উদ্ধারের ঘটনায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার সজীব কাজীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

পাঁচ দিনের রিমান্ড শেষে শুক্রবার (১১ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করা হলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা সজীবকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৬ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালত সজীব কাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এসময় নিরাপত্তাকর্মীদের উপস্থিতি টের পেয়ে বিমানের কেবিনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন সজীব।

অভিযোগে বলা হয়েছে, তল্লাশির বিষয়টি বুঝতে পেরে সজীব তার শরীরে লুকিয়ে রাখা সোনার বার নিয়ে দৌড়ে কেবিনের ভেতরে সেগুলো ফেলে দেন। পরে কেবিন থেকে একটি প্যাকেট উদ্ধার করা হয়।

প্যাকেটটি খুলে কাপড়ে মোড়ানো অবস্থায় ১২০টি সোনার বার পাওয়া যায়। পরীক্ষায় এসব বারের মোট ওজন ১৩ হাজার ৯৯২ গ্রাম বা প্রায় ১৪ কেজি। উদ্ধার করা সোনা ২৪ ক্যারেটের বলে পরীক্ষায় জানা যায়। এর আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ২০ লাখ টাকা।এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। মামলাটির তদন্ত চলছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

শাহজালালে ১৪ কেজি সোনা জব্দ: রিমান্ড শেষে অভিযুক্ত সজীব কারাগারে

12 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

শাহজালালে ১৪ কেজি সোনা জব্দ: রিমান্ড শেষে অভিযুক্ত সজীব কারাগারে

12 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com