• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Headline
বানিয়ারচালা–মেম্বারবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের পাশে সংসদ সদস্য কাপাসিয়ার দিগধা দারুল উলুম ফাযিল মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন মেসির বিদায়ী ম্যাচের আগে বেনিনের গোলরক্ষক ‘আমরা আর্জেন্টিনায় ভ্রমণের জন্য আসিনি’ স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর ১০ বছরের সম্পর্কের ইতি, বিচ্ছেদ হলো প্রীতম হাসান-শেহতাজের পূবাইলে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ১০ কিলোমিটার যানজট সোনারগাঁয়ে দোকানে পাটের মোড়ক না থাকায় ৩ ব্যবসায়ীকে জরিমানা: ক্ষোভ প্রকাশ স্থানীয়দের জলঢাকায় শিশুর মৃত্যু নিয়ে পরিবারের সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

সেমিফাইনালে বাংলাদেশ-ভারত, নিগারদের হালকাভাবে নিচ্ছেন না শেফালি

স্পোর্টস,ডেস্ক / ৩০ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

গ্রুপ পর্বে দাপট দেখিয়ে সেমিফাইনালে এসেছে ভারত। অন্যদিকে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। কাগজে-কলমে তাই এগিয়ে ভারতই। তবে নকআউট ম্যাচে নিগার সুলতানাদের মোটেও হালকাভাবে নিতে চান না ভারতের ওপেনার শেফালি ভার্মা।

আজ বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উইমেনস এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ফাইনালে ওঠার লড়াইয়ের আগে নিজেদের প্রস্তুতি ও ব্যক্তিগত ছন্দ নিয়ে আত্মবিশ্বাসী শেফালি। চলতি এশিয়া কাপে ভারতের ব্যাটিংয়ের অন্যতম ভরসা তিনি। তিন ম্যাচে করেছেন ১০৪ রান। স্মৃতি মান্ধানার সঙ্গে উদ্বোধনী জুটিতেও নিয়মিত ভালো শুরু এনে দিয়েছেন দলকে। তবে আগের সাফল্য মাথায় রেখে বাংলাদেশের বিপক্ষে নামতে চান না ২২ বছর বয়সী এই ব্যাটার।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শেফালি বলেন, ‘ব্যাটার হিসেবে যখনই ব্যাট করতে নামি, শূন্য থেকেই শুরু করি। আগের ইনিংস থেকে শুধু আত্মবিশ্বাসটা সঙ্গে নেওয়া যায়। সেই আত্মবিশ্বাস নিয়েই আবার শূন্য থেকে শুরু করতে চাই।’ বাংলাদেশের বিপক্ষে সুখস্মৃতিও আছে শেফালির। গত জুনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের সর্বশেষ দেখায় ৩৪ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। সেই ম্যাচে সেরা খেলোয়াড়ও হয়েছিলেন ভারতীয় ওপেনার। এবার অবশ্য নতুন ম্যাচকে নতুন চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি।

পাকিস্তানকে সাত উইকেটে হারানোর পর চার দিনের বিরতি পেয়েছে ভারত। সেই সময়টা বিশ্রাম ও অনুশীলন মিলিয়ে কাজে লাগিয়েছে হারমানপ্রীত কৌরের দল। শেফালি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। চার দিনের বিরতি পেয়েছিলাম। সেই সময় আমরা ভালোভাবে রিকভারি করেছি, অনুশীলনও করেছি। সেমিফাইনালের জন্য আমরা সবাই প্রস্তুত।’

তবে ভারতের জন্য চিন্তার জায়গা আছে মিডল অর্ডারে। টুর্নামেন্টে ওপেনাররা ধারাবাহিক হলেও মাঝের ব্যাটাররা এখনো প্রত্যাশামতো ছন্দে নেই। শেফালি অবশ্য রিচা ঘোষ ও ভারতী ফুলমালিদের ওপর আস্থা রাখছেন। ‘কিছু খারাপ দিন হতেই পারে। ওরা সবাই খুব ভালো ব্যাটার। ভারতী ও রিচা দুজনই দারুণ ফিনিশার। আমার বিশ্বাস, দলের প্রয়োজনের সময় ওরা ভালো করবে,’ বলেন শেফালি।

দুবাইয়ের উইকেটে স্পিনাররা বাড়তি সহায়তা পাচ্ছেন। বাংলাদেশের স্পিন আক্রমণও তাই ভারতের জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে। তবে শেফালির মতে, ভারতের সঙ্গে কন্ডিশনের মিল থাকায় সেটি তাদের কাছে খুব একটা অচেনা নয়। তিনি বলেন, ‘এখানকার কন্ডিশন ভারতের মতোই। উইকেটে কিছুটা টার্ন আছে। আমরা সেটা জানি এবং সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আমি শুধু সময় নিয়ে নিজের খেলাটা উপভোগ করতে চাই।’

গ্রুপের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। মাত্র ১০৩ রান করেও বোলারদের দাপটে আমিরাতকে ৬৯ রানে আটকে দিয়েছিল নিগার সুলতানার দল। ফলে ভারতের শক্তিশালী ব্যাটিংয়ের সামনে বাংলাদেশের বোলিংই হতে পারে বড় অস্ত্র।

সূত্র : এশিয়া পোস্ট

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
04 October 2026

শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

www.hostbuybd.com
https://slotbet.online/
04 October 2026

শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

www.hostbuybd.com