গাজীপুরের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে পৈতৃক জমিতে গাছের চারা রোপণকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছে ।
সোমবার (২১ সেপ্টেম্বর ) বিকাল ৫ টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা গ্রামে এ ঘটনা ঘটে। এই সংক্রান্ত বিষয়ে মো. হারিছুল ইসলাম (২৬) বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আহতরা হলেন বাদীর বাবা চাঁনমিয়া, বড় ভাই তরিকুল ও মা ফরিদা বেগম। গুরুতর আহত চাঁন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হারিছুল ইসলামের পরিবারের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল স্থানীয় কয়েকজনের । এরই জেরে গতকাল দক্ষিণ নারগানা গ্রামের মৃত আলী হোসেন এর ছোট ছেলে জনি, জরিনা বেগমের ছেলে জুয়েল সহ অজ্ঞাত কয়েকজন অভিযুক্তরা হারিছুল ইসলাদের জমি থেকে প্রায় ২০টি ফলজ গাছের চারা উপড়ে ফেলে। পরে হারিছুল ইসলামের বাবা চাঁন মিয়াকে গালিগালাজ করে এবং জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে হামলা চালায় তারা। এ সময় অভিযুক্ত জনি চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে তার বাবা চাঁন মিয়াকে আঘাত করলে এতে তিনি গুরুতর আহত হন। এ ছাড়া হারিছুল ইসলামের ভাই মো. তারিকুল ইসলাম (৩০) ও তার মা ফরিদা বেগমকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে অভিযুক্তরা বাড়িতে ঢুকে আলমারি ভাঙচুর করে নগদ ৩৫ হাজার টাকা এবং প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যান। ঘটনার পর পরিবারের সদস্যদের হত্যা ও গুমসহ বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি দিয়ে অভিযুক্তরা চলে যান। পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে চাঁন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অপর দুইজন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ ফারজানা আক্তার জানান, আহতদের মধ্যে চাঁন মিয়া নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।
https://slotbet.online/